• ঢাকা, বাংলাদেশ শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ১১:১৩ অপরাহ্ন
শিরোনাম
৭ নভেম্বর ১৯৭৫ : আমার চোখে সিপাহি-জনতার বিপ্লব বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হলো ভিইউ সাইফিউশন কৃষকের সার পাচার ও অপচয় ঠেকাতে নজরদারির আহ্বান কৃষিমন্ত্রীর পবায় নিজ উদ্যোগে শতাধিক মানুষের মাঝে শীতবস্ত্র ও নগদ অর্থ বিতরণ শিশুর পুষ্টিই জাতির শক্তি,আমাদের করণীয় ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতায় তানযীমুল উম্মাহর ৬ শিক্ষার্থীর ৯ পুরস্কার জেলা পুলিশের অভিযানে ১৫০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ২ বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিলের ১৩তম সভা নগরীতে ৩০ লাখ টাকার বেশি বায়না দিয়েও ভূমিদস্যু অপপ্রচারের অভিযোগ জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে রাজশাহী মহানগর বিএনপির প্রস্তুতি সভা
নোটিশ
রাজশাহীতে আমরাই প্রথম পূর্ণঙ্গ ই-পেপারে। ভিজিট করুন epaper.rajshahisongbad.com

মোহনপুরে প্রতিবন্ধির পান বরজ ভেঙ্গে জমি দখলের অভিযোগ

মোহনপুর প্রতিনিধি
সর্বশেষ: শনিবার, ২৫ অক্টোবর, ২০২৫
মোহনপুরে প্রতিবন্ধির পান বরজ ভেঙ্গে জমি দখলের অভিযোগ
মোহনপুরে প্রতিবন্ধির পান বরজ ভেঙ্গে জমি দখলের অভিযোগ

মোহনপুর উপজেলার ধূরইল ইউনিয়নের ধূরইল পূর্বপাড়া গ্রামের এক প্রতিবন্ধি ব্যক্তির পান বরজ ভেঙ্গে জমি দখলের অভিযোগে উঠেছে। শনিবার সকালে এ ঘটনা ঘটে। এ বিষয়ে ধূরইল পূর্বপাড়া মৃত আমজাদ সোনারের ছেলে তাজউদ্দিন সোনার (৪৬), বাদি হয়ে দুই জনকে অভিযুক্ত করে মোহনপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

Advertisements

অভিযোগ সূত্রে জানা গেছে , অভিযুক্তরা হলেন বাদীর আপন ছোট ভাই তোফাজ্জাল সোনার (৪২)ও ভাতিজা শাকিব সোনার (২১)। তাজউদ্দিন তোফাজ্জল সোনারের কাছ থেকে ১৬ শতক ভিটা জমি পান বরজের জন্য লিজ নেন এবং পৈত্তিক সূত্রে পাওয়া জমিতে আনুমানিক ৬ লক্ষ টাকা ব্যয়ে মাটি ক্রয় করে ভরাট করেন। ২ লক্ষ ৫০ হাজার টাকা খরচ করে পান বরজ তৈরী করেন। কিছুদিন পর থেকে আপন ছোট ভাই তোফাজ্জল পান বরজ ছেড়ে দিতে চাপ দেয় তোফাজ্জাল তার ছেলে হাতে লাঠিসোটা নিয়ে গালিগালাজ ও ভয়ভীতি সহ বিভিন্ন প্রকার হুমকি প্রদান করে। পান বরজ ওয়াশি, ছুচ,বাতা,খুটি ও পানের পড় সিকড় সহ উপড়ে ফেলে চলে যায়। বর্তমানে নতুন-পুরাতন পানসহ বরজ ভেঙ্গে ফেলায় প্রায় ৩ লক্ষ টাকার ক্ষতিসাধিত হয়েছে। এ বিষয়ে মোহনপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আতাউর রহমান বলেন অভিযোগ তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।


আরো খবর