• ঢাকা, বাংলাদেশ শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ১১:১৩ অপরাহ্ন
শিরোনাম
৭ নভেম্বর ১৯৭৫ : আমার চোখে সিপাহি-জনতার বিপ্লব বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হলো ভিইউ সাইফিউশন কৃষকের সার পাচার ও অপচয় ঠেকাতে নজরদারির আহ্বান কৃষিমন্ত্রীর পবায় নিজ উদ্যোগে শতাধিক মানুষের মাঝে শীতবস্ত্র ও নগদ অর্থ বিতরণ শিশুর পুষ্টিই জাতির শক্তি,আমাদের করণীয় ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতায় তানযীমুল উম্মাহর ৬ শিক্ষার্থীর ৯ পুরস্কার জেলা পুলিশের অভিযানে ১৫০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ২ বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিলের ১৩তম সভা নগরীতে ৩০ লাখ টাকার বেশি বায়না দিয়েও ভূমিদস্যু অপপ্রচারের অভিযোগ জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে রাজশাহী মহানগর বিএনপির প্রস্তুতি সভা
নোটিশ
রাজশাহীতে আমরাই প্রথম পূর্ণঙ্গ ই-পেপারে। ভিজিট করুন epaper.rajshahisongbad.com

ধামইরহাটে ভটভটি উল্টে ২ জন নিহত

ধামইরহাট প্রতিনিধি
সর্বশেষ: শনিবার, ২৫ অক্টোবর, ২০২৫
ধামইরহাটে ভটভটি উল্টে ২ জন নিহত
ধামইরহাটে ভটভটি উল্টে ২ জন নিহত

নওগাঁর ধামইরহাটে গরু বোঝাই ইঞ্জিন চালিত ভটভটি নিয়ন্ত্রন হারিয়ে খাদে পড়ে চালকসহ দুই জনের মৃত্যু হয়েছে। শনিবার উপজেলার বিহারীনগর বাইপাস সড়কের তালঝাড়ি ফুটবল মাঠের পাশে এই দুর্ঘটনাটি ঘটে। এঘটনায় আরও ৪ জন আহত হয়েছেন। নিহত ব্যক্তিরা হলেন ভটভটি চালক আড়ানগর এলাকার বাসিন্দা পাড়ার জয়দুল ইসলামের ছেলে মাসুদুর রহমান মওলা (৩৫) ও আড়ানগর গ্রামের নজিম উদ্দিনের ছেলে মোহাম্মদ ভুট্টু (৪০)।

Advertisements

এঘটনায় আড়ানগর গ্রামের মুকুল হোসেনের ছেলে জিহাদ (২৫), ফতেপুর গ্রামের মৃত কফিল উদ্দিনের ছেলে জাইদুল ইসলাম (৫৫), লক্ষনপাড়া গ্রামের মৃত আছির উদ্দিনের ছেলে নাজিম উদ্দিন (৭০) ও মোটরসাইকেল চালক দিনাজপুর জেলার জহুরুল ইসলামের ছেলে সেলিম রেজা আহত হন। আহত সেলিম ও নাজিম এর অবস্থা বেগতিক হওয়ায় তাদের রাজশাহী মেডিকেল হাসপাতালে রেফার্ড করা হয়েছে।

স্থানীয়রা জানান, শনিবার সকালে উপজেলার আড়ানগর এলাকা থেকে একটি ভটভটি যোগে বিহারীনগর-পিড়লডাঙ্গা বাইপাস সড়ক হয়ে জয়পুরহাট জেলার গরুর হাটে যাচ্ছিল কয়েকজন গরুর ব্যবসায়ী। পথিমধ্যে বাইপাস সড়কের তালঝাড়ী এলাকার ডবল ব্রিজের নিকট একটি মোটরসাইকেল কে সাইড দিতে গিয়ে নিয়ন্ত্রন হারিয়ে ভটভটি ও মোটরসাইকেল রাস্তার নিচে ধানক্ষেতে পড়ে যায়। খবর পেয়ে ধামইরহাট থানা পুলিশ ও ফায়ার সার্ভিস টিম স্থানীয়দের সহযোগিতায় আহতদের উদ্ধার করে ধামইরহাট স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরণ করে।

ধামইরহাট থানার অফিসার ইনচার্জ (ওসি) ঈমাম জাফর জানান, কোন অভিযোগ না থাকায় মরদেহ দুটি পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে। আহতদের সু-চিকিৎসার ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।


আরো খবর