• ঢাকা, বাংলাদেশ শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ১১:৪৭ অপরাহ্ন
শিরোনাম
৭ নভেম্বর ১৯৭৫ : আমার চোখে সিপাহি-জনতার বিপ্লব বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হলো ভিইউ সাইফিউশন কৃষকের সার পাচার ও অপচয় ঠেকাতে নজরদারির আহ্বান কৃষিমন্ত্রীর পবায় নিজ উদ্যোগে শতাধিক মানুষের মাঝে শীতবস্ত্র ও নগদ অর্থ বিতরণ শিশুর পুষ্টিই জাতির শক্তি,আমাদের করণীয় ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতায় তানযীমুল উম্মাহর ৬ শিক্ষার্থীর ৯ পুরস্কার জেলা পুলিশের অভিযানে ১৫০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ২ বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিলের ১৩তম সভা নগরীতে ৩০ লাখ টাকার বেশি বায়না দিয়েও ভূমিদস্যু অপপ্রচারের অভিযোগ জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে রাজশাহী মহানগর বিএনপির প্রস্তুতি সভা
নোটিশ
রাজশাহীতে আমরাই প্রথম পূর্ণঙ্গ ই-পেপারে। ভিজিট করুন epaper.rajshahisongbad.com

চাঁপাইনবাবগঞ্জে এমপিওভুক্ত শিক্ষকদের মানববন্ধন

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
সর্বশেষ: রবিবার, ১৯ অক্টোবর, ২০২৫
চাঁপাইনবাবগঞ্জে এমপিওভুক্ত শিক্ষকদের মানববন্ধন
চাঁপাইনবাবগঞ্জে এমপিওভুক্ত শিক্ষকদের মানববন্ধন

এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের ওপর পুলিশি নির্যাতনের প্রতিবাদ এবং বিভিন্ন দাবি আদায়ের লক্ষ্যে চাঁপাইনবাবগঞ্জে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। রোববার বেলা সাড়ে ১০টার দিকে শহরের বিশ্বরোড মোড়ে শাহ নেয়ামতুল্লাহ কলেজ সংলগ্ন এলাকায় জেলা কলেজ শিক্ষক কর্মচারী কল্যাণ সমিতি (নজেকশিস), চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার উদ্যোগে এ মানববন্ধনের আয়োজন করা হয়।

Advertisements

মানববন্ধনে জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীরা ব্যানার নিয়ে অংশ নেন। তারা সরকারের প্রতি ২০ শতাংশ বাড়ি ভাতা, ১,৫০০ টাকা চিকিৎসা ভাতা এবং ৭৫ শতাংশ উৎসব ভাতা প্রদানের দাবি জানান।
বক্তারা বলেন, এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা দীর্ঘদিন ধরে অবহেলিত ও বঞ্চিত। সরকারি চাকরিজীবীদের মতো তারা সমান মর্যাদা ও সুযোগ-সুবিধা পান না। অথচ দেশের শিক্ষা উন্নয়নে এই শ্রেণির শিক্ষকরা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছেন। তারা আরও বলেন, শিক্ষকরা দেশের মেরুদণ্ড হলেও আজ তাদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠার জন্য রাস্তায় নামতে হচ্ছে যা অত্যন্ত দুঃখজনক।

মানববন্ধনে বক্তারা সাম্প্রতিক সময়ে শান্তিপূর্ণ আন্দোলনরত শিক্ষকদের ওপর পুলিশের লাঠিচার্জ ও নির্যাতনের তীব্র নিন্দা জানান। তারা বলেন, শিক্ষক সমাজকে ভয়ভীতি দেখিয়ে দাবিদাওয়া দমন করা যাবে না। মানববন্ধনে জেলা নজেকশিস নেতৃবৃন্দ ছাড়াও বিভিন্ন কলেজের অধ্যক্ষ, প্রভাষক, কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন। কর্মসূচি শেষে শিক্ষকরা দাবি আদায়ে ঐক্যবদ্ধ থাকার অঙ্গীকার ব্যক্ত করেন। এসময় বক্তব্য দেন চাঁপাইনবাবগঞ্জ জেলা কলেজ শিক্ষক কর্মচারী কল্যাণ সমিতির সভাপতি ওবাইদুর রহমান, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক বাবুল আখতার, শহীদ স্মৃতি ডিগ্রি কলেজের রাস্ট্র বিজ্ঞানের প্রভাষক মেহেদী হাসান ও শাহ্নেয়ামতুল্লাহ কলেজের উপাধ্যক্ষ শরিফুল আলম।


আরো খবর