• ঢাকা, বাংলাদেশ শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ১২:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম
৭ নভেম্বর ১৯৭৫ : আমার চোখে সিপাহি-জনতার বিপ্লব বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হলো ভিইউ সাইফিউশন কৃষকের সার পাচার ও অপচয় ঠেকাতে নজরদারির আহ্বান কৃষিমন্ত্রীর পবায় নিজ উদ্যোগে শতাধিক মানুষের মাঝে শীতবস্ত্র ও নগদ অর্থ বিতরণ শিশুর পুষ্টিই জাতির শক্তি,আমাদের করণীয় ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতায় তানযীমুল উম্মাহর ৬ শিক্ষার্থীর ৯ পুরস্কার জেলা পুলিশের অভিযানে ১৫০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ২ বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিলের ১৩তম সভা নগরীতে ৩০ লাখ টাকার বেশি বায়না দিয়েও ভূমিদস্যু অপপ্রচারের অভিযোগ জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে রাজশাহী মহানগর বিএনপির প্রস্তুতি সভা
নোটিশ
রাজশাহীতে আমরাই প্রথম পূর্ণঙ্গ ই-পেপারে। ভিজিট করুন epaper.rajshahisongbad.com

খেতুরধামের মহোৎসবে ভক্ত দর্শনার্থীর ঢল

গোদাগাড়ী প্রতিনিধি
সর্বশেষ: শনিবার, ১১ অক্টোবর, ২০২৫
খেতুরধামের মহোৎসবে ভক্ত দর্শনার্থীর ঢল
খেতুরধামের মহোৎসবে ভক্ত দর্শনার্থীর ঢল

গোদাগাড়ী উপজেলার খেতুরধামে বৈষ্ণব সাধক নরোত্তম দাস ঠাকুরের খেতুরিভাব (তিরোভাব) মহোৎসব ঘিরে লাখো ভক্ত ও দর্শনার্থী ভিড় করেছেন । ভক্তদের ভিড়ে রাজাবাড়ি থেকে বসন্তপুর পর্যন্ত এবং বিজয়নগর থেকে প্রেমতলী বাজার মোড় পর্যন্ত সড়কে দেখা দিয়েছে তীব্র যানজট। শনিবার সকাল থেকে সড়কে যানজট দেখা যায়। পার্কিংয়ের পর্যাপ্ত ব্যবস্থা না থাকায় যানজট বেড়েছে। প্রধান সড়কে ৪ কিলোমিটার জুড়ে দেখা দিয়েছে যানজট।

Advertisements

খেতুরী গ্রামটি উপজেলার প্রেমতলী বাজার থেকে প্রায় এক কিলোমিটার দূরে। ভোর থেকেই ভক্ত, অনুরাগী ও সাধু-সন্ন্যাসীরা দল বেঁধে মহোৎসবে যোগ দিচ্ছেন। ধর্মীয় আচার, নামসংকীর্তন, প্রসাদ বিতরণ ও আলোচনা সভায় মুখর হয়ে উঠেছে পুরো এলাকা। এ বছর প্রায় আট থেকে দশ লাখ ভক্তের উপস্থিতি প্রত্যাশা করা হচ্ছে। শ্রী কৃষ্ণ জয়সওয়াল নামের এক যাত্রী জানান, প্রেমতলী থেকে গোদাগাড়ী যাচ্ছিলাম রোগী নিয়ে। প্রায় এক ঘণ্টা ধরে জ্যামে আটকে আছি। সামনে-পেছনে গাড়ি নড়ছে না।

ভক্তদের নিরাপত্তা ও শৃঙ্খলা রক্ষায় পুলিশ প্রশাসন ব্যাপক প্রস্তুতি নিয়েছে। প্রায় পাঁচ শতাধিক পুলিশ সদস্য মোতায়েন রয়েছেন গোদাগাড়ী, প্রেমতলী ও খেতুরী এলাকায়। তাদের সঙ্গে রয়েছেন ট্রাফিক পুলিশ, র‌্যাব ও গোয়েন্দা সংস্থার সদস্যরাও।
গোদাগাড়ী মডেল থানার পরিদর্শক (তদন্ত) মোয়াজ্জেম হোসেন বলেন, লাখো ভক্তের নিরাপত্তা ও যানবাহন চলাচল স্বাভাবিক রাখতে পুলিশ দিন-রাত কাজ করছে। স্থানীয় স্বেচ্ছাসেবকরাও সহায়তা করছেন। উৎসব উপলক্ষে আশপাশের গ্রামগুলোতে বসেছে নানা ধরনের দোকানপাট ও অস্থায়ী মেলা। ধর্মীয় আবহে ভক্তদের মিলনমেলায় গোটা খেতুরী এখন এক বিশাল আধ্যাত্মিক উৎসবে রূপ নিয়েছে।


আরো খবর