• ঢাকা, বাংলাদেশ শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০১:১৯ পূর্বাহ্ন
শিরোনাম
৭ নভেম্বর ১৯৭৫ : আমার চোখে সিপাহি-জনতার বিপ্লব বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হলো ভিইউ সাইফিউশন কৃষকের সার পাচার ও অপচয় ঠেকাতে নজরদারির আহ্বান কৃষিমন্ত্রীর পবায় নিজ উদ্যোগে শতাধিক মানুষের মাঝে শীতবস্ত্র ও নগদ অর্থ বিতরণ শিশুর পুষ্টিই জাতির শক্তি,আমাদের করণীয় ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতায় তানযীমুল উম্মাহর ৬ শিক্ষার্থীর ৯ পুরস্কার জেলা পুলিশের অভিযানে ১৫০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ২ বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিলের ১৩তম সভা নগরীতে ৩০ লাখ টাকার বেশি বায়না দিয়েও ভূমিদস্যু অপপ্রচারের অভিযোগ জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে রাজশাহী মহানগর বিএনপির প্রস্তুতি সভা
নোটিশ
রাজশাহীতে আমরাই প্রথম পূর্ণঙ্গ ই-পেপারে। ভিজিট করুন epaper.rajshahisongbad.com

মোহনপুরে নারী ক্ষমতায়নে বিশেষ উঠান বৈঠক

মোহনপুর প্রতিনিধি
সর্বশেষ: শুক্রবার, ১০ অক্টোবর, ২০২৫
মোহনপুরে নারী ক্ষমতায়নে বিশেষ উঠান বৈঠক
মোহনপুরে নারী ক্ষমতায়নে বিশেষ উঠান বৈঠক

মোহনপুর উপজেলায় নারী উন্নয়ন ও ক্ষমতায়নে সচেতনতামূলক এক বিশেষ উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকালে উপজেলা প্রশাসন ও তথ্য আপা কেন্দ্রর আয়োজনে উপজেলা হলরুমে বাংলাদেশ গড়ার লক্ষ্যে যোগাযোগ প্রযুক্তির মাধ্যমে নারীর ক্ষমতায়ন প্রকল্প (২য় পর্যায়) এর উদ্যোগে ‘বিশেষ উঠান বৈঠক’ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা (ভারপ্রাপ্ত ) নির্বাহী অফিসার (ইউএনও),ও উপজেলা কমিশনার( ভূমি) জোবায়দা সুলতানা। অনুষ্ঠান পরিচালনা করেন তথ্য আপা রুপালী খাতুন।

Advertisements

এ সময় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় সিনিয়র সচিব এনডিসি মমতাজ আহমেদ। বিশেষ অতিথি ছিলেন, জাতীয় মহিলা সংস্থা নিবাহী পরিচালক অতিরিক্ত সচিব শাহানারা শারমিন, আরও উপস্থিত ছিলেন, তথ্যআপা প্রকল্প (২য়) পযার্য়ের শাহানাজ বেগম নীলা, উপ – প্রকল্প পরিচালক যুগ্ম সচিব এস, এম নাজিমুল ইসলাম, উপ সচিব মহিলা ও শিশু বিষয় মন্ত্রণালয়ন মোহাম্ম হাসিনা আক্তার, মোহনপুর উপজেলা, মহিলা বিষয়ক কর্মকর্তা উম্মে সুমাইয়া, প্রধান শিক্ষক শহিদুল আলমসহ, বৈঠকে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা ও তথ্য আপা, সরকারি কর্মকর্তা ও স্থানীয় উদ্যোক্তারা অংশ নেন। অতিথিরা বক্তব্যে বলেন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের জাতীয় মহিলা সংস্থা তথ্য আপা তথ্য ও যোগাযোগ প্রযুক্তির মাধ্যমে মহিলাদের ক্ষমতায়ন প্রকল্প (২য় ) সব পর্যায়ে নারীর ক্ষমতায়নে তথ্য-আপার ভূমিকা গুরুত্বপূর্ণ। মায়ের পরিচয়ের মাধ্যমে প্রত্যেক নাগরিকের পরিচয়’ চালু করে নারীকে সম্মানীত ও নারীর অবদানের স্বীকৃতি দেওয়ায় বড় ভূমিকা রেখেছেন । নারীর রাজনৈতিক ও অর্থনৈতিক ক্ষমতায়নের ফলে বাংলাদেশ আজ সারাবিশ্বে প্রশংসিত হচ্ছে।

সবক্ষেত্রে নারীর অধিক অংশগ্রহণ নিশ্চিত করে দেশের উন্নয়ন ত্বরান্বিত করতে হবে। প্রত্যেকের শ্রম ও মেধাকে ব্যবহার করে প্রাপ্ত তথ্য সরবরাহের মধ্য দিয়ে পুরো জাতিকে সচেতন করতে হবে এবং উন্নত বাংলাদেশের লক্ষ্য বাস্তবায়নের জন্য নিজ নিজ জায়গা থেকে কাজ করে যেতে হবে। তথ্য-আপার প্রাপ্ত জ্ঞান, অভিজ্ঞতা ও তথ্য সব নাগরিকের মধ্যে ছড়িয়ে দিতে পারলে নারীর উন্নয়নের সঙ্গে দেশের উন্নয়নও ত্বরান্বিত হবে। এছাড়া নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে পুরুষ ও পরিবারের প্রতি সম্পৃক্ততা আহবান জানান, বাল্য বিবাহ, মাদক দ্রব্য, কিশোর গ্যাং প্রতিরোধে মাঠ পর্যায়ে কর্মকর্তাসহ সকলের সহযোগিতা কামনা করেন। শেষে বাকশিমইল মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় কিশোর কিশোরী ক্লাব পরিদর্শন ও মতিবিনিয়ন করেন।


আরো খবর