• ঢাকা, বাংলাদেশ শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০১:১৮ পূর্বাহ্ন
শিরোনাম
৭ নভেম্বর ১৯৭৫ : আমার চোখে সিপাহি-জনতার বিপ্লব বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হলো ভিইউ সাইফিউশন কৃষকের সার পাচার ও অপচয় ঠেকাতে নজরদারির আহ্বান কৃষিমন্ত্রীর পবায় নিজ উদ্যোগে শতাধিক মানুষের মাঝে শীতবস্ত্র ও নগদ অর্থ বিতরণ শিশুর পুষ্টিই জাতির শক্তি,আমাদের করণীয় ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতায় তানযীমুল উম্মাহর ৬ শিক্ষার্থীর ৯ পুরস্কার জেলা পুলিশের অভিযানে ১৫০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ২ বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিলের ১৩তম সভা নগরীতে ৩০ লাখ টাকার বেশি বায়না দিয়েও ভূমিদস্যু অপপ্রচারের অভিযোগ জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে রাজশাহী মহানগর বিএনপির প্রস্তুতি সভা
নোটিশ
রাজশাহীতে আমরাই প্রথম পূর্ণঙ্গ ই-পেপারে। ভিজিট করুন epaper.rajshahisongbad.com

আইটিএফ টেনিস টুর্ণামেন্ট ইতিহাস গড়লেন বাংলাদেশের জারিফ আবরার

নিজস্ব প্রতিবেদক
সর্বশেষ: শুক্রবার, ১০ অক্টোবর, ২০২৫
আইটিএফ টেনিস টুর্ণামেন্ট ইতিহাস গড়লেন বাংলাদেশের জারিফ আবরার
আইটিএফ টেনিস টুর্ণামেন্ট ইতিহাস গড়লেন বাংলাদেশের জারিফ আবরার

বালক এককের ফাইনালে টপসিট-ওয়ান থাইল্যান্ডেরনাপাত পাটানালের থাপানকে সরাসরি ২-০ সেটে পরাজিত করে ইতিহাস গড়লেন বাংলাদেশের এই তারকা টেনিস খেলোয়াড়। এর আগে বাংলাদেশের কোন খেলোয়াড় আইটিএফ এর কোন টুর্ণামেন্টে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে নি।

Advertisements

শুক্রবার সকাল ৮টার দিকে রাজশাহী টেনিস কমপ্লেক্সে আইটিএফ অর্নদ্ধ-১৮ টেনিস টুর্ণামেন্টের বালক একক ও বালিকা এককের দুইটি ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।২নং কোর্টে বাংলাদেশের জারিফ আবরারের সরাসরি ২-০(৭-৬(৭-৩), ৬-৪) সেটেথাইল্যান্ডেরনাপাত পাটানালের থাপানকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়। হাড্ডাহাড্ডি এই ফাইনালে জারিফ আবরারশেষ সেটে ৫টি ম্যাচ পয়েন্ট নষ্ট করে অবশেষে সেটটি জিতেনেন। বালিকাদের অপর ফাইনালটিও চরম উত্তোজনাপূর্ণ ছিল। সাড়ে ৩ঘন্টার এই ফাইনালেচীনের জিজি ইয়ান ৭-৫ গেমে প্রথম সেট জিতেন। দ্বিতীয় সেটে ঘুরে দাঁড়ান মালদ্বীপের টপসিট-টু আরা আসাল আজিম। তিনি দ্বিতীয় সেট ৬-৩ গেমে জিতলে খেলা টি তৃতীয় সেটে গড়ায়। শেষ সেটে জিজি ইয়ান কোন প্রতিরোধ গড়তে দেননি আসাল আজিমকে। জিজি ৬-৩ গেমে শেষ সেট জিতে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেন।

খেলা শেষে খেলোয়াড়দের মাঝে পুরস্কার তুলেদেন অনুষ্ঠানের প্রধান অতিথি রাজশাহী বিভাগীয় কমিশনার খন্দকার আজিম আহম্মেদ এনডিসি। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আরএমপি কমিশনার মোহাম্মদ আবু সুফিয়ান, রাজশাহী জেলা প্রশাসক আফিয়া আখতার, অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মহিনুল হাসান, রাজশাহীর পুলিশ সুপার ফারজানা ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার হেলেনা আকতার, বাংলাদেশ টেনিস ফেডারেশনের ভাইস প্রেসিডেন্ট আরশাফুজ্জামান খান, রাজশাহী টেনিস কমপ্লেক্স এর এডহক কমিটির অহবায়ক মোহাম্মদ হাবিবুর রহমান।


আরো খবর