• ঢাকা, বাংলাদেশ শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০১:১৮ পূর্বাহ্ন
শিরোনাম
৭ নভেম্বর ১৯৭৫ : আমার চোখে সিপাহি-জনতার বিপ্লব বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হলো ভিইউ সাইফিউশন কৃষকের সার পাচার ও অপচয় ঠেকাতে নজরদারির আহ্বান কৃষিমন্ত্রীর পবায় নিজ উদ্যোগে শতাধিক মানুষের মাঝে শীতবস্ত্র ও নগদ অর্থ বিতরণ শিশুর পুষ্টিই জাতির শক্তি,আমাদের করণীয় ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতায় তানযীমুল উম্মাহর ৬ শিক্ষার্থীর ৯ পুরস্কার জেলা পুলিশের অভিযানে ১৫০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ২ বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিলের ১৩তম সভা নগরীতে ৩০ লাখ টাকার বেশি বায়না দিয়েও ভূমিদস্যু অপপ্রচারের অভিযোগ জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে রাজশাহী মহানগর বিএনপির প্রস্তুতি সভা
নোটিশ
রাজশাহীতে আমরাই প্রথম পূর্ণঙ্গ ই-পেপারে। ভিজিট করুন epaper.rajshahisongbad.com

শ্রদ্ধা ও ভালোবাসায় চিরবিদায় জনতার চেয়ারম্যান হাবিবুর রহমান মিন্টুকে

পত্নীতলা প্রতিনিধি
সর্বশেষ: শুক্রবার, ৩ অক্টোবর, ২০২৫
শ্রদ্ধা ও ভালোবাসায় চিরবিদায় জনতার চেয়ারম্যান হাবিবুর রহমান মিন্টুকে
শ্রদ্ধা ও ভালোবাসায় চিরবিদায় জনতার চেয়ারম্যান হাবিবুর রহমান মিন্টুকে

নওগাঁর পত্নীতলার বিশিষ্ট রাজনীতিক, নজিপুর ইউনিয়নের দুইবারের চেয়ারম্যান এবং বিএনপির পত্নীতলা থানা শাখার সাবেক যুগ্ম আহ্বায়ক হাবিবুর রহমান মিন্টু-র জানাজায় হাজারো মানুষের ঢল নামে। শুক্রবার দুপুর ২টার দিকে মিনিটে নজিপুর পাবলিক মাঠে অনুষ্ঠিত হয় তাঁর ১ম জানাজা নামাজ। মাঠটি রূপ নেয় এক শোকাবহ শ্রদ্ধাঞ্জলি মেলায়। রাজনৈতিক অঙ্গনের নেত, জনপ্রতিনিধি, প্রশাসনের কর্মকর্তাসহ সর্বস্তরের মানুষ প্রিয় মানুষকে শেষ বিদায় জানাতে হাজির হন।জাতি ধর্ম বর্ণ দলমত নির্বিশেষে সকল শ্রেণী পেশার মানুষ আসেন তাকে শেষবার দেখতে এবং শ্রদ্ধা জানাতে।

Advertisements

জানাজায় অংশ নেন কেন্দ্রীয় বিএনপির কৃষি বিষয়ক সম্পাদক ও নওগাঁ-২ আসনের সাবেক এমপি সামসুজ্জোহা খান জোহা, পত্নীতলা উপজেলা নির্বাহী অফিসার ইউএনও মোঃ আলীমুজ্জামান মিলন, সহকারী কমিশনার (ভূমি) জুয়েল মিয়া, থানার ওসি শাহ মোঃ এনায়েতুর রহমান, নওগাঁ জেলা বিএনপির সভাপতি আবু বক্কর সিদ্দিক নান্নু ও সাধারণ সম্পাদক মামুনুর রহমান রিপন, জেলা বিএনপির সাবেক সহ সভাপতি খাজা নাজিবুল্লাহ চৌধুরী, সাবেক সদস্য সচিব বাইজিদ হোসেন পলাশ, সাংগঠনিক সম্পাদক নূর-ই আলম মিঠু, শফিউল আজম ভিপি রানা, খায়রুল আলম গোল্ডেন, নওগাঁ জেলা যুবদলের সদস্য সচিব রুহুল আমীন মুক্তা।

আরও উপস্থিত ছিলেন পত্নীতলা উপজেলা বিএনপির সভাপতি মোকসেদুল হক সিরি, সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল ফারুক সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম, রমজান আলী, নজিপুর পৌর বিএনপির সভাপতি মামুন হোসেন, সাধারণ সম্পাদক বায়েজিদ রায়হান শাহিন, সাংগঠনিক সম্পাদক এ জেড মিজানসহ জেলা, উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী বিভিন্ন শ্রেণীপেশার হাজার হাজার মানুষ। সবাই এসেছিলেন তাঁকে শেষবারের মতো শ্রদ্ধা জানাতে, ভালোবাসায় বিদায় জানাতে।

কেন্দ্রীয় বিএনপির কৃষি বিষয়ক সম্পাদক সামসুজ্জোহা খান জোহার মতে, হাবিবুর রহমান মিন্টু ছিলেন একজন সৎ, আদর্শবান ও জনসেবামুখী রাজনীতিক। তিনি আজীবন মানুষের কল্যাণে কাজ করে গেছেন। তাঁর হঠাৎ প্রয়াণে নজিপুর ও আশপাশের এলাকায় নেমে এসেছে গভীর শোক।

নওগাঁ জেলা বিএনপির সাধারণ সম্পাদক মামুনুর রহমান বলেন,মিন্টু ভাই ছিলেন সর্বদা মানুষের পাশে। তাঁর মতো নেতা এই এলাকায় বহুদিনে আসেনি। তাঁর অবদান আমাদের হৃদয়ে চিরস্মরণীয় হয়ে থাকবে। তাঁর গ্রামের বাড়ি উপজেলার নজিপুর ইউনিয়নের পার্বতীপুর গ্রামে ২য় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন করে মরহুমের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া করা হয়।


আরো খবর