• ঢাকা, বাংলাদেশ শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০১:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম
৭ নভেম্বর ১৯৭৫ : আমার চোখে সিপাহি-জনতার বিপ্লব বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হলো ভিইউ সাইফিউশন কৃষকের সার পাচার ও অপচয় ঠেকাতে নজরদারির আহ্বান কৃষিমন্ত্রীর পবায় নিজ উদ্যোগে শতাধিক মানুষের মাঝে শীতবস্ত্র ও নগদ অর্থ বিতরণ শিশুর পুষ্টিই জাতির শক্তি,আমাদের করণীয় ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতায় তানযীমুল উম্মাহর ৬ শিক্ষার্থীর ৯ পুরস্কার জেলা পুলিশের অভিযানে ১৫০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ২ বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিলের ১৩তম সভা নগরীতে ৩০ লাখ টাকার বেশি বায়না দিয়েও ভূমিদস্যু অপপ্রচারের অভিযোগ জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে রাজশাহী মহানগর বিএনপির প্রস্তুতি সভা
নোটিশ
রাজশাহীতে আমরাই প্রথম পূর্ণঙ্গ ই-পেপারে। ভিজিট করুন epaper.rajshahisongbad.com

সংবাদ সম্মেলনে নিসচার মাসব্যাপী কর্মসূচি ঘোষণা

নিজস্ব প্রতিবেদক
সর্বশেষ: বুধবার, ১ অক্টোবর, ২০২৫
সংবাদ সম্মেলনে নিসচার মাসব্যাপী কর্মসূচি ঘোষণা
সংবাদ সম্মেলনে নিসচার মাসব্যাপী কর্মসূচি ঘোষণা

জাতীয় নিরাপদ সড়ক দিবস-২০২৫ উপলক্ষে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে নিরাপদ সড়ক চাই (নিসচা) রাজশাহী জেলা শাখা মাসব্যাপী নানা কর্মসূচি গ্রহণ করেছে। বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে নগরীর লক্ষীপুর এলাকায় জেলা কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে এসব কর্মসূচি ঘোষণা করা হয়।

Advertisements

সম্মেলনে জানানো হয়, রাজশাহী নগরীর ট্রাফিক শৃঙ্খলা ফিরিয়ে আনতে অটোরিকশা নিয়ন্ত্রণ, ফুটপাত দখলমুক্ত করা, অটোচালকদের প্রশিক্ষণ দিয়ে লাইসেন্স প্রদান, আধুনিক ট্রাফিক সিগন্যাল চালু, স্কুল-কলেজের সামনে জেব্রা ক্রসিং ও স্পিড ব্রেকার স্থাপন, অবৈধ যানবাহন অপসারণ, হেলমেট ব্যবহার নিশ্চিতকরণ এবং অপ্রাপ্তবয়স্ক বাইকারদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ এখন সময়ের দাবি। এছাড়া নিহত ও আহতদের পরিবারকে ক্ষতিপূরণ প্রদানে দ্রুত পদক্ষেপ গ্রহণ, সামাজিক নিরাপত্তার আওতায় আনা এবং দুর্ঘটনা প্রতিরোধে সচেতনতা বৃদ্ধির ওপরও গুরুত্বারোপ করা হয়।

ঘোষিত মাসব্যাপী কর্মসূচির মধ্যে রয়েছে, সাংবাদিক সম্মেলন, ট্রাফিক ক্যাম্পেইন ও লিফলেট বিতরণ, দুর্ঘটনা বিষয়ক ভিডিও প্রদর্শনী, পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান, মেডিকেল ক্যাম্প, বাইকার ও পরিবহন শ্রমিকদের সঙ্গে মতবিনিময়, স্কুল শিক্ষার্থীদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা,র‌্যালি ও মানববন্ধন, দুর্ঘটনায় আহতদের সহায়তা প্রদান, দোয়া মাহফিল ও মুক্ত আলোচনা, দরিদ্র শিশুদের মধ্যে খাতা-কলম বিতরণসহ নানা আয়োজন।

আগামী ৩১ অক্টোবর সকাল ১১টায় সমাপনী অনুষ্ঠানের মধ্য দিয়ে এ মাসব্যাপী কর্মসূচির সমাপ্তি হবে। সংবাদ সম্মেলনের শুরুতে প্রয়াত জাহানারা কাঞ্চনসহ সড়ক দুর্ঘটনায় নিহতদের আত্মার শান্তি কামনা করা হয় এবং চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চনের সুস্থতা কামনা করে দোয়া প্রার্থনা করা হয়।

লিখিত বক্তব্য পাঠ করেন নিসচা রাজশাহী জেলা শাখার সহ-সাধারণ সম্পাদক প্রকৌ. মো. আরিফুল ইসলাম আরিফ। এসময় উপস্থিত ছিলেন, সংগঠনটির সহ-সভাপতি প্রকৌ. জুনায়েদ আহমেদ, মিজানুর রহমান, সহ-সাধারণ সম্পাদক সাবান আলী দীলিপ, সাংগঠনিক সম্পাদক ডা. আমানুল্লাহ বিন আখতার আবিদ, কার্যকরী সদস্য সবুজ আলী, সাধারণ সদস্য আজমিরা আক্তার পাপিয়া, আখি খাতুনসহ সংগঠনের অন্যান্য সদস্য ও শিক্ষার্থীরা।


আরো খবর