• ঢাকা, বাংলাদেশ শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০১:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম
৭ নভেম্বর ১৯৭৫ : আমার চোখে সিপাহি-জনতার বিপ্লব বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হলো ভিইউ সাইফিউশন কৃষকের সার পাচার ও অপচয় ঠেকাতে নজরদারির আহ্বান কৃষিমন্ত্রীর পবায় নিজ উদ্যোগে শতাধিক মানুষের মাঝে শীতবস্ত্র ও নগদ অর্থ বিতরণ শিশুর পুষ্টিই জাতির শক্তি,আমাদের করণীয় ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতায় তানযীমুল উম্মাহর ৬ শিক্ষার্থীর ৯ পুরস্কার জেলা পুলিশের অভিযানে ১৫০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ২ বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিলের ১৩তম সভা নগরীতে ৩০ লাখ টাকার বেশি বায়না দিয়েও ভূমিদস্যু অপপ্রচারের অভিযোগ জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে রাজশাহী মহানগর বিএনপির প্রস্তুতি সভা
নোটিশ
রাজশাহীতে আমরাই প্রথম পূর্ণঙ্গ ই-পেপারে। ভিজিট করুন epaper.rajshahisongbad.com

গোদাগাড়ীতে আ’লীগ নেতা নয়ন মেম্বার গ্রেপ্তার

গোদাগাড়ী প্রতিনিধি
সর্বশেষ: বুধবার, ১ অক্টোবর, ২০২৫

রাজশাহীর গোদাগাড়ী উপজেলায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের উপর হামলার ঘটনায় দায়ের হওয়া মামলার আসামি ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ রুহুল আমিন নয়ন মেম্বারকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার ( ১ অক্টোবর) রাত সাড়ে ১২ টার সময় তাকে উপজেলার প্রেমতলী এলাকা থেকে আটক করা হয়।

Advertisements

পুলিশ জানায়, নয়ন দীর্ঘদিন ধরে আত্মগোপনে ছিলেন। সাম্প্রতিক সময়ে তার এলাকায় ফেরার খবর পেয়ে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। নয়নের বিরুদ্ধে ছাত্র আন্দোলনে হামলার পাশাপাশি আরও কয়েকটি অভিযোগ রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

স্থানীয় সূত্র জানায়, নয়নের সাথে আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য ও রাজশাহী জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ওমর ফারুক চৌধুরীর ঘনিষ্ঠ সম্পর্ক ছিল। সেই সুবাদে প্রভাব খাটিয়ে ফারুক চৌধুরী দলীয় নিয়ম ভেঙে তাকে মাটিকাটা ইউনিয়নের (১, ২ ও ৩ নম্বর ওয়ার্ড) আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের দায়িত্ব দিয়েছিল। অথচ দলের গঠনতন্ত্র অনুযায়ী কোনো একটি ওয়ার্ড বা ইউনিয়নে একজনই সাধারণ সম্পাদক থাকার বিধান রয়েছে।
গোদাগাড়ী মডেল থানার ওসি (তদন্ত) মোয়াজ্জেম হোসেন বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ওপর হামলার ঘটনায় দায়ের হওয়া মামলায় নয়নকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে আদালতে সোপর্দ করার প্রস্তুতি চলছে।”

এদিকে নয়নের গ্রেপ্তারের খবরে এলাকায় মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। কেউ কেউ বলছেন, দলের প্রভাব খাটিয়ে সে এলাকায় নানা অনন্যায় করেছে। এতদিন তিনি পার পেয়ে গেছেন।


আরো খবর