রাজশাহী মেট্রোপলিটন পুলিশের সদর দপ্তরের সম্মেলন কক্ষে আসন্ন শারদীয় দুর্গাপূজা-২০২৫ উপলক্ষ্যে সোমবার বিকেল ৩টায় আইন-শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় পূজা উদ্যাপন কমিটির নেতৃবৃন্দ, বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধি এবং ধর্মীয় সংগঠনের নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন।
সভায় সভাপতিত্ব করেন রাজশাহী মেট্রোপলিটন পুলিশের কমিশনার আবু সুফিয়ান। তিনি বলেন, বাঙালি হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গোৎসব। এই উৎসব শান্তিপূর্ণভাবে উদ্যাপন করতে সবার সহযোগিতা অপরিহার্য। পূজা মণ্ডপের সার্বিক নিরাপত্তা, ট্রাফিক ব্যব¯’াপনা, প্রতিমা বিসর্জন এবং সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব বা অপপ্রচার রোধে আরএমপি সর্বাত্মক ব্যব¯’া গ্রহণ করেছে সেইসাথে আরএমপি’র পক্ষ হতে গুরুত্বপূর্ণ মোবাইল নম্বর সম্বলিত লিফলেট প্রতিটি পূজা মণ্ডপে প্রদর্শনের ব্যব¯’া গ্রহণ করা হয়েছে। তিনি পূজা উদ্যাপন কমিটি ও রাজনৈতিক দলের নেতৃবৃন্দকে আইন-শৃঙ্খলা ও সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব সংক্রান্ত তথ্য আইন-শৃঙ্খলা জানানোর জন্য আহ্বান জানান। পূজা উপলক্ষ্যে দর্শনার্থীদের নির্বিঘ্ন চলাচল এবং প্রতিমা বিসর্জন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে গৃহীত সিদ্ধান্তসমূহ বাস্তবায়নে সহযোগিতা কামনা করেন পুলিশ কমিশনার।
রাজনৈতিক দলের নেতৃবৃন্দ সভায় জানান, দুর্গাপূজা কেন্দ্র করে কোনো দুষ্কৃতকারী যাতে আইন-শৃঙ্খলা বিঘ্ন ঘটাতে না পারে, সে জন্য প্রতিটি ওয়ার্ডে স্বে”ছাসেবক নিয়োগ এবং মনিটরিং সেল গঠন করা হবে।
মতবিনিময় সভায় আরও উপ¯ি’ত ছিলেন উপ-পুলিশ কমিশনার (সদর), অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত মোহাম্মদ খোরশেদ আলম, পিপিএমসহ আরএমপি’র ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ; সেনাবাহিনী, র্যাব, আনসার ও গোয়েন্দা সং¯’ার প্রতিনিধিগণ; বিভিন্ন রাজনৈতিক দলের ও ধর্মীয় সংগঠনের এবং হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান কল্যাণ ফ্রন্টের নেতৃবৃন্দ।