• ঢাকা, বাংলাদেশ শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০২:২১ পূর্বাহ্ন
শিরোনাম
৭ নভেম্বর ১৯৭৫ : আমার চোখে সিপাহি-জনতার বিপ্লব বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হলো ভিইউ সাইফিউশন কৃষকের সার পাচার ও অপচয় ঠেকাতে নজরদারির আহ্বান কৃষিমন্ত্রীর পবায় নিজ উদ্যোগে শতাধিক মানুষের মাঝে শীতবস্ত্র ও নগদ অর্থ বিতরণ শিশুর পুষ্টিই জাতির শক্তি,আমাদের করণীয় ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতায় তানযীমুল উম্মাহর ৬ শিক্ষার্থীর ৯ পুরস্কার জেলা পুলিশের অভিযানে ১৫০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ২ বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিলের ১৩তম সভা নগরীতে ৩০ লাখ টাকার বেশি বায়না দিয়েও ভূমিদস্যু অপপ্রচারের অভিযোগ জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে রাজশাহী মহানগর বিএনপির প্রস্তুতি সভা
নোটিশ
রাজশাহীতে আমরাই প্রথম পূর্ণঙ্গ ই-পেপারে। ভিজিট করুন epaper.rajshahisongbad.com

বাগমারায় হোমিও দোকানে মাদকদ্রব্য বিক্রি গ্রেপ্তার ১

সংবাদ বিজ্ঞপ্তি
সর্বশেষ: শুক্রবার, ৫ সেপ্টেম্বর, ২০২৫
বাগমারায় হোমিও দোকানে মাদকদ্রব্য বিক্রি গ্রেপ্তার ১
বাগমারায় হোমিও দোকানে মাদকদ্রব্য বিক্রি গ্রেপ্তার ১

রাজশাহী থেকে হোমিওপ্যাথি ওষুধ বিক্রির আড়ালে বিপুল পরিমাণ ৫৫২০ বোতল মাদক মামলার একজন আসামী গ্রেপ্তার করেছে র‌্যাব-৫। বৃহস্পতিবার রাত সাড়ে ১২ টার দিকে বাগমারা থানা ভবানীগঞ্জ বাজার এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত আসামী আস্তানুর রহমান (৫৯), তিনি বাগমারার ভবানীগঞ্জ স্কুলপাড়া এলাকার মৃত এরশাদ আলীর ছেলে। র‌্যাব-৫ এর অধিনায়কের কার্যালয় থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করা হয়।

Advertisements

বিজ্ঞপ্তিতে র‌্যাব জানান, র‌্যাব-৫ এর একটি আভিযানিক দল জানতে পারে যে, রাজশাহী জেলার বাগমারা থানার ভবানীগঞ্জ বাজারে মারুফ হোমিও হল নামক দোকানে ১ জন নিয়মিত ভাবে হোমিওপ্যাথিক ঔষধের আড়ালে শতকরা ৯০ ভাগ অ্যালকোহল যুক্ত অবৈধ মাদকদ্রব্য যুব সমাজের কাছে বিক্রয় করে আসছে। পরে অভিযান পরিচালনা করে মাদকের ১জন পেশাদার বড় ব্যবসায়ী, ডিলারকে আটক করে। উক্ত হোমিও ঔষধের দোকান ও গোডাউনের ভিতর অন্যান্য ঔষুধ বাক্সের মাঝে লুকায়িত ৪৬০ টি কার্টুন তল্লাশী করে সর্বমোট ৫৫২০ বোতল অবৈধ অ্যালকোহল উদ্ধার করে।

আসামির ড্রাগ বিক্রয়ের লাইসেন্সও গত প্রায় আড়াই বছর পূর্বে মেয়াদোত্তীর্ণ হয়ে যায়। তারপর থেকে সে সুকৌশলে অবৈধভাবে ব্যবসা চালিয়ে আসছিলো। এছাড়াও ধৃত আসামির নামে এর আগেও মাদক ও অন্যান্য আইনে মোট ৫টি মামলা রয়েছে। আসামির বিরুদ্ধে বাগমারা থানায় নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।


আরো খবর