• ঢাকা, বাংলাদেশ শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০২:২১ পূর্বাহ্ন
শিরোনাম
৭ নভেম্বর ১৯৭৫ : আমার চোখে সিপাহি-জনতার বিপ্লব বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হলো ভিইউ সাইফিউশন কৃষকের সার পাচার ও অপচয় ঠেকাতে নজরদারির আহ্বান কৃষিমন্ত্রীর পবায় নিজ উদ্যোগে শতাধিক মানুষের মাঝে শীতবস্ত্র ও নগদ অর্থ বিতরণ শিশুর পুষ্টিই জাতির শক্তি,আমাদের করণীয় ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতায় তানযীমুল উম্মাহর ৬ শিক্ষার্থীর ৯ পুরস্কার জেলা পুলিশের অভিযানে ১৫০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ২ বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিলের ১৩তম সভা নগরীতে ৩০ লাখ টাকার বেশি বায়না দিয়েও ভূমিদস্যু অপপ্রচারের অভিযোগ জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে রাজশাহী মহানগর বিএনপির প্রস্তুতি সভা
নোটিশ
রাজশাহীতে আমরাই প্রথম পূর্ণঙ্গ ই-পেপারে। ভিজিট করুন epaper.rajshahisongbad.com

পত্নীতলায় বর্ণাঢ্য আয়োজনে বিএনপির ৪৭ ৩ম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

পত্নীতলা প্রতিনিধি
সর্বশেষ: বৃহস্পতিবার, ৪ সেপ্টেম্বর, ২০২৫

নওগাঁর পত্নীতলায় বর্ণাঢ্য আয়োজনে নানা কর্মসূচিতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির গৌরবময় ইতিহাস ঐতিহ্য সংগ্রাম ও সাফল্যের ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়েছে।
বুধবার বিকেল ৫ ঘটিকায় পত্নীতলা উপজেলা ও নজিপুর পৌর বিএনপি ও সহযোগী সংগঠনের আয়োজনে নজিপুর পাবলিক মাঠ থেকে বর্ণাঢ্য বিজয় র‌্যালি বের হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। বিজয় র‌্যালি শেষে পাবলিক মাঠে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় বিএনপির কৃষি বিষয়ক সম্পাদক ও ৪৭ নওগাঁ-২ আসনের সাবেক সংসদ সদস্য মো.সামসুজ্জোহা খান জোহা, প্রধান বক্তা হিসাবে বক্তব্য রাখেন নওগাঁ জেলা মহিলা দলের ভারপ্রাপ্ত সভানেত্রী সামিনা পারভীন পলি।
উপজেলা বিএনপির সভাপতি মো.মোকসেদুল হক সিরির সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন নওগাঁ জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক নূর ই আলম মিঠু এবং খাইরুল আলম গোল্ডেন। উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল ফারুকের সঞ্চালনায় এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম ও রমজান আলী সরদার, পৌর বিএনপির সভাপতি মামুন হোসেন, সাধারণ সম্পাদক বায়েজিদ রায়হান শাহীন, সাংগঠনিক সম্পাদক এ. জেড মিজান ও আব্দুল্লাহ আল মাসুম।
এ সময় আরও উপস্থিত ছিলেন, উপজেলা মহিলা দলের সভানেত্রী ও সাবেক মহিলা ভাইস-চেয়ারম্যান মরিয়ম বেগম শেফা, নজিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাবিবুর রহমান মিন্টু, শ্রমিক দলের সভাপতি শহিদুল ইসলাম, সম্পাদক সাগর হোসেন সহ উপজেলা ও পৌর বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ প্রমুখ। নেতাকর্মী ও সমর্থকদের পদচারণায় জন সমুদ্রে পরিণত হয় পাবলিক মাঠ এ সময় অতিথিরা দলের গৌরবময়, ইতিহাস ঐতিহ্য, সংগ্রাম সাফল্য এবং আগামীতে করণীয় বিষয়ে দিক নির্দেশনা মূলক বক্তব্য দেন।

Advertisements


আরো খবর