• ঢাকা, বাংলাদেশ রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০৩:২০ পূর্বাহ্ন
শিরোনাম
৭ নভেম্বর ১৯৭৫ : আমার চোখে সিপাহি-জনতার বিপ্লব বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হলো ভিইউ সাইফিউশন কৃষকের সার পাচার ও অপচয় ঠেকাতে নজরদারির আহ্বান কৃষিমন্ত্রীর পবায় নিজ উদ্যোগে শতাধিক মানুষের মাঝে শীতবস্ত্র ও নগদ অর্থ বিতরণ শিশুর পুষ্টিই জাতির শক্তি,আমাদের করণীয় ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতায় তানযীমুল উম্মাহর ৬ শিক্ষার্থীর ৯ পুরস্কার জেলা পুলিশের অভিযানে ১৫০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ২ বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিলের ১৩তম সভা নগরীতে ৩০ লাখ টাকার বেশি বায়না দিয়েও ভূমিদস্যু অপপ্রচারের অভিযোগ জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে রাজশাহী মহানগর বিএনপির প্রস্তুতি সভা
নোটিশ
রাজশাহীতে আমরাই প্রথম পূর্ণঙ্গ ই-পেপারে। ভিজিট করুন epaper.rajshahisongbad.com

রাজশাহীতে মাদকাসক্ত ভাতিজার হাতে ফুফু খুন, অভিযুক্ত গ্রেপ্তার

রিপোর্টার নাম:
সর্বশেষ: শুক্রবার, ২৯ আগস্ট, ২০২৫
রাজশাহীতে মাদকাসক্ত ভাতিজার হাতে ফুফু খুন, অভিযুক্ত গ্রেপ্তার
রাজশাহীতে মাদকাসক্ত ভাতিজার হাতে ফুফু খুন, অভিযুক্ত গ্রেপ্তার

রাজশাহীর পবা উপজেলার ছোট ভালাম গ্রামে ঘটল হৃদয়বিদারক এক ঘটনা। পরের বাড়িতে গৃহকর্মীর কাজ করে জীবিকা চালানো আফি খাতুন (৫৫) নিজ ভাতিজার ছুরিকাঘাতে খুন হয়েছেন। গত বৃহস্পতিবার সন্ধ্যায় টাকার জন্য তর্কের একপর্যায়ে ভাইয়ের ছেলে রকি হোসেন (২২) তার ফুফুর গলায় ছুরি চালান। এতে ঘটনাস্থলেই মারা যান আফি খাতুন।

Advertisements

খবর পেয়ে পুলিশ রাতেই অভিযান চালিয়ে রকিকে গ্রেপ্তার করে। হত্যাকাণ্ডের ঘঠনায় নিহতের আরেক ভাই ইনতাজ আলী বাদী হয়ে পবা থানায় মামলা দায়ের করেছেন। মামলায় রকি হোসেনকে একমাত্র আসামি করা হয়। শুক্রবার দুপুরে রকিকে আদালতের মাধ্যমে রাজশাহী কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়েছে।
স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে মাদকাসক্ত রকি পরিবারের কাছে নিয়মিত টাকা চাইত। বৃহস্পতিবার সন্ধ্যায়ও সে ফুফুর কাছে টাকা দাবি করে। কিন্তু টাকা দিতে রাজি না হওয়ায় রাগে-ক্ষোভে রকি ছুরি নিয়ে তার উপর ঝাঁপিয়ে পড়ে। এক আঘাতেই তার গলায় গভীর ক্ষত হয়। এতে ঘটনাস্থলেই মৃত্যু হয় আফি খাতুনের।
জানা গেছে, আফি খাতুন ছিলেন স্বামীহারা। সন্তানদের বড় করতে তিনি জীবনের প্রতিটি দিন সংগ্রাম করেছেন। সংসার চালাতে অন্যের বাড়িতে গৃহপরিচারিকার কাজ করতেন। প্রতিবেশীরা বলেন, ‘আফি বেগম ছিলেন শান্ত-শিষ্ট ও পরিশ্রমী মানুষ। নেশাগ্রস্ত ভাতিজার কাছে প্রাণ হারাতে হবে—এ কথা কেউ ভাবতে পারেনি।’
পবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম বলেন, ‘হত্যাকাণ্ডের এক ঘণ্টার মধ্যেই অভিযুক্ত রকিকে গ্রেপ্তার করা হয়েছে। নিহতের মরদেহ রাজশাহী মেডিকেল কলেজে মর্গে ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।’


আরো খবর