• ঢাকা, বাংলাদেশ রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০৩:২০ পূর্বাহ্ন
শিরোনাম
৭ নভেম্বর ১৯৭৫ : আমার চোখে সিপাহি-জনতার বিপ্লব বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হলো ভিইউ সাইফিউশন কৃষকের সার পাচার ও অপচয় ঠেকাতে নজরদারির আহ্বান কৃষিমন্ত্রীর পবায় নিজ উদ্যোগে শতাধিক মানুষের মাঝে শীতবস্ত্র ও নগদ অর্থ বিতরণ শিশুর পুষ্টিই জাতির শক্তি,আমাদের করণীয় ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতায় তানযীমুল উম্মাহর ৬ শিক্ষার্থীর ৯ পুরস্কার জেলা পুলিশের অভিযানে ১৫০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ২ বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিলের ১৩তম সভা নগরীতে ৩০ লাখ টাকার বেশি বায়না দিয়েও ভূমিদস্যু অপপ্রচারের অভিযোগ জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে রাজশাহী মহানগর বিএনপির প্রস্তুতি সভা
নোটিশ
রাজশাহীতে আমরাই প্রথম পূর্ণঙ্গ ই-পেপারে। ভিজিট করুন epaper.rajshahisongbad.com

রাজশাহী এডিটরস ফোরামের সাথে জামায়াতের মতবিনিময় অনুষ্ঠিত

সংবাদ বিজ্ঞপ্তি
সর্বশেষ: শুক্রবার, ২৯ আগস্ট, ২০২৫
রাজশাহী এডিটরস ফোরামের সাথে জামায়াতের মতবিনিময় অনুষ্ঠিত
রাজশাহী এডিটরস ফোরামের সাথে জামায়াতের মতবিনিময় অনুষ্ঠিত

রাজশাহীর স্থানীয় পত্রিকার সম্পাদকদের সংগঠন রাজশাহী এডিটরস্ ফোরামের নেতৃবৃন্দের সাথে মতবিনিময় করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর রাজশাহী মহানগরীর নেতৃবৃন্দ। বৃহষ্পতিবার সন্ধ্যায় নগরীর মাস্টারশেফ রেস্তোরায় এই মতবিনিময় অনুষ্ঠিত হয়। এসময় সাংবাদিকদের নিরাপদ কর্মক্ষেত্র ও নগরীর বিভিন্ন সমস্যা এবং সম্ভ্যবনা নিয়ে সাংবাদিকদের সাথে মতবিনিময় ও করনীয় নিয়ে পরামর্শ করেন জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দ।

Advertisements

মতবিনিময় অনুষ্ঠানে সম্পাদকদের মধ্যে উপস্থিত ছিলেন, রাজশাহী এডিটরস্ ফোরামের সভাপতি ও দৈনিক সোনালী সংবাদের সম্পাদক লিয়াকত আলী, সহ-সভাপতি ও দৈনিক আমাদের রাজশাহীর সম্পাদক আফজাল হোসেন, সেক্রেটারি ও দৈনিক রাজশাহী সংবাদের সম্পাদক আহসান হাবিব অপু, সদস্য ও সিনিয়ির সাংবাদিক এবং দৈনিক সোনার দেশের সম্পাদক আকবারুল হাসান মিল্লাত, দৈনিক শানশাইনের সম্পাদক সাইফুল ইসলাম, দৈনিক নতুন প্রভাতের সম্পাদক সোহেল মাহবুব।

রাজশাহী মহানগরী জামায়াতের সহকারী সেক্রেটারি (প্রচার ও মিডিয়ার দায়িত্বপ্রাপ্ত) শাহাদৎ হোসেনের সঞ্চালনায় মতবিনিময় অনুষ্ঠানে আলোচনা রাখেন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও রাজশাহী মহানগরী আমীর ড. মাওলানা কেরামত আলী, নায়েবে আমীর এ্যাড. আবু মোহাম্মদ সেলিম, রাজশাহী-২ সদর আসনের জামায়াতে ইসলামী মনোনীত এমপি প্রার্থী ডা. মোহাম্মদ জাহাঙ্গীর, সাংগঠনিক সম্পাদক জসিম উদ্দিন সরকার, ত্রাণ ও পুনর্বাসন সম্পাদক এবং রাজশাহী-৩ (পবা-মোহনপুর) আসনের জামায়াতে ইসলামী মনোনীত এমপি প্রার্থী অধ্যাপক আবুল কালাম আজাদ, বাণিজ্য ও কল্যান সম্পাদক, অধ্যাপক সরওয়ার জাহান প্রিন্স।


আরো খবর