• ঢাকা, বাংলাদেশ রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০৩:৩২ পূর্বাহ্ন
শিরোনাম
৭ নভেম্বর ১৯৭৫ : আমার চোখে সিপাহি-জনতার বিপ্লব বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হলো ভিইউ সাইফিউশন কৃষকের সার পাচার ও অপচয় ঠেকাতে নজরদারির আহ্বান কৃষিমন্ত্রীর পবায় নিজ উদ্যোগে শতাধিক মানুষের মাঝে শীতবস্ত্র ও নগদ অর্থ বিতরণ শিশুর পুষ্টিই জাতির শক্তি,আমাদের করণীয় ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতায় তানযীমুল উম্মাহর ৬ শিক্ষার্থীর ৯ পুরস্কার জেলা পুলিশের অভিযানে ১৫০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ২ বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিলের ১৩তম সভা নগরীতে ৩০ লাখ টাকার বেশি বায়না দিয়েও ভূমিদস্যু অপপ্রচারের অভিযোগ জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে রাজশাহী মহানগর বিএনপির প্রস্তুতি সভা
নোটিশ
রাজশাহীতে আমরাই প্রথম পূর্ণঙ্গ ই-পেপারে। ভিজিট করুন epaper.rajshahisongbad.com

রাকসুর নতুন প্রধান নির্বাচন কমিশনার হলেন অধ্যাপক এফ নজরুল ইসলাম

রাবি প্রতিনিধি
সর্বশেষ: রবিবার, ২৪ আগস্ট, ২০২৫
রাকসুর নতুন প্রধান নির্বাচন কমিশনার হলেন অধ্যাপক এফ নজরুল ইসলাম
রাকসুর নতুন প্রধান নির্বাচন কমিশনার হলেন অধ্যাপক এফ নজরুল ইসলাম

রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচন-২০২৫ এর নতুন প্রধান নির্বাচন কমিশনার হিসেবে নিয়োগ পেয়েছেন বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগ অধ্যাপক এফ নজরুল ইসলাম। গতকাল শনিবার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক সালেহ্ হাসান নকীব তাকে নিয়োগ প্রদান করেন। তিনি পূর্ব থেকেই অন্যতম নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করছিলেন। প্রধান নির্বাচন কমিশনার হিসেবে তার নিয়োগের কারণে শুন্য নির্বাচন কমিশনার পদে লোক প্রশাসন বিভাগের অধ্যাপক পারভেজ আজহারুল হককে নিয়োগ দেওয়া হয়েছে।

Advertisements

এর আগে অধ্যাপক এফ নজরুল ইসলাম রাজশাহী বিশ্ববিদ্যালয় অ্যালামনাই এ্যাসোসিয়েশনের (রুয়া) নির্বাচন-২০২৫ এর প্রধান নির্বাচন কমিশনার ছিলেন। এ বিষয়ে অধ্যাপক এফ নজরুল ইসলাম বলেন, কালকে রাতে আমাকে রাকসু’র প্রধান নির্বাচন কমিশনার দায়িত্ব দেওয়া হয়েছে।আলহামদুলিল্লাহ। সবাই আকাঙ্খিত রাকসু নির্বাচন সফল করতে আমরা বদ্ধ পরিকর। আমরা সবাই মিলে একটা সুন্দর নির্বাচন করতে চাই। বিভিন্ন সমস্যা আসবে সেগুলো সমাধান করে আমরা সামনে আগাবো ইনশাআল্লাহ।
প্রসঙ্গত, গত ২০ আগস্ট প্রফেসর মো. আমজাদ হোসেন পাবলিক সার্ভিস কমিশনের (পিএসসি) সদস্য হিসেবে নিয়োগ পাওয়ায় প্রধান নির্বাচন কমিশনার পদটি শুন্য হয়।


আরো খবর