• ঢাকা, বাংলাদেশ রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০৩:৩২ পূর্বাহ্ন
শিরোনাম
৭ নভেম্বর ১৯৭৫ : আমার চোখে সিপাহি-জনতার বিপ্লব বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হলো ভিইউ সাইফিউশন কৃষকের সার পাচার ও অপচয় ঠেকাতে নজরদারির আহ্বান কৃষিমন্ত্রীর পবায় নিজ উদ্যোগে শতাধিক মানুষের মাঝে শীতবস্ত্র ও নগদ অর্থ বিতরণ শিশুর পুষ্টিই জাতির শক্তি,আমাদের করণীয় ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতায় তানযীমুল উম্মাহর ৬ শিক্ষার্থীর ৯ পুরস্কার জেলা পুলিশের অভিযানে ১৫০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ২ বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিলের ১৩তম সভা নগরীতে ৩০ লাখ টাকার বেশি বায়না দিয়েও ভূমিদস্যু অপপ্রচারের অভিযোগ জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে রাজশাহী মহানগর বিএনপির প্রস্তুতি সভা
নোটিশ
রাজশাহীতে আমরাই প্রথম পূর্ণঙ্গ ই-পেপারে। ভিজিট করুন epaper.rajshahisongbad.com

নওগাঁয় গাঁজা ফেন্সিডিল অস্ত্রসহ গ্রেপ্তার ১

নওগাঁ প্রতিনিধি
সর্বশেষ: সোমবার, ১৮ আগস্ট, ২০২৫

নওগাঁর মান্দায় গাঁজা ফেন্সিডিল ও দেশীয় অস্ত্র রামদাসহ এক জনকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৫। সোমবার রাত ২ টার দিকে উপজেলার গনেশপুর ইউনিয়নের উত্তর শ্রীরামপুর এলাকায় অভিযান পরিচালনা করে ১৯৩.৩ কেজি গাঁজা, ২১ বোতল ফেন্সিডিল ও ৪ টি দেশীয় অস্ত্র রামদাসহ তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত আসামী আলম ইসলাম (৩২) মান্দা থানার শ্রীরামপুর এলাকার আলাউদ্দিন মন্ডলের ছেলে।

Advertisements

সোমবার দুপুরে র‌্যাবের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান হয়, সোমবার মধ্য রাতে র‌্যাব একটি অভিযান পরিচালনা করে । এ সময় মাদক ও অস্ত্রসহ কারবারি আলম ইসলামকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত আসামী এলাকায় একজন চিহ্নিত মাদক কারবারি। সে দীর্ঘদিন যাবত অবৈধ মাদকদ্রব্য গাঁজা ও ফেন্সিডিলসহ বিভিন্ন ধরণের মাদক অজ্ঞাত স্থান হতে সংগ্রহ করে নওগাঁ জেলার বিভিন্ন এলাকায় পাইকারী ভাবে বিভিন্ন মাদক কারবারিদের নিকট বিক্রয় করে আসছিল। তার বিরুদ্ধে নওগাঁর মান্দা থানায় একটি মামলা দায়ের করে কারাগারে পাঠানো হয়েছে।


আরো খবর