• ঢাকা, বাংলাদেশ শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ১০:৩৪ অপরাহ্ন
শিরোনাম
দিল্লির ভয় দেখিয়ে লাভ নেই: মিনু সার নিয়ে ভোগান্তিতে চরের কৃষক রংপুর বিভাগীয় সমিতির ক্যারিয়ার ভাবনা: আত্মউন্নয়ন, সাফল্য ও প্রস্তুতি শীর্ষক আলোচনা জননেতা আতাউর রহমান স্মৃতি পরিষদের নতুন কমিটির সভাপতি আসলাম , সম্পাদক মিন্টু গোদাগাড়ীতে প্রাথমিক শিক্ষকদের বদলি প্রক্রিয়ায় অনিয়মের অভিযোগ ছাত্রনেতা সৌরভের উদ্যোগে রাজশাহী কলেজ মুসলিম ছাত্রাবাসে বৃক্ষরোপণ রাজশাহী কলেজ ছাত্রদলের উদ্যোগে সাপ্তাহিক মিছিল অনুষ্ঠিত রাজশাহী থেকে কারা পাবে ঢাকার টিকিট প্রথম আলো-স্টার নিউজ নারী ফুটবল টুর্নামেন্টে মিথ্যা মামলা ও অপপ্রচারের প্রতিবাদে কাকনহাটে মেয়রপ্রার্থীর সংবাদ সম্মেলন জেলা পুলিশের অভিযানে ইয়াবাসহ গ্রেপ্তার ১
নোটিশ
রাজশাহীতে আমরাই প্রথম পূর্ণঙ্গ ই-পেপারে। ভিজিট করুন epaper.rajshahisongbad.com

রংপুর বিভাগীয় সমিতির ক্যারিয়ার ভাবনা: আত্মউন্নয়ন, সাফল্য ও প্রস্তুতি শীর্ষক আলোচনা

নিজস্ব প্রতিবেদক
সর্বশেষ: শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
রংপুর বিভাগীয় সমিতির ক্যারিয়ার ভাবনা: আত্মউন্নয়ন, সাফল্য ও প্রস্তুতি শীর্ষক আলোচনা
রংপুর বিভাগীয় সমিতির ক্যারিয়ার ভাবনা: আত্মউন্নয়ন, সাফল্য ও প্রস্তুতি শীর্ষক আলোচনা

রাজশাহীতে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের ক্যারিয়ার গঠন, আত্মউন্নয়ন, সাফল্য অর্জন ও ভবিষ্যৎ প্রস্তুতি নিয়ে ক্যারিয়ার ভাবনা: আত্মউন্নয়ন, সাফল্য ও প্রস্তুতি শীর্ষক প্যানেল আলোচনা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার বিকেল ৩টায় রাজশাহীর শাহ্ মখদুম কলেজে এ অনুষ্ঠানের আয়োজন করে রংপুর বিভাগীয় সমিতি, রাজশাহী। এতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ৫০ জন শিক্ষার্থী অংশ নেন।

অনুষ্ঠানে প্যানেল আলোচক হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক ড. ইলিয়াস হোসেন, রাজশাহীর অতিরিক্ত বিভাগীয় কমিশনার রেজাউল আলম সরকার, অতিরিক্ত জেলা ও দায়রা জজ মিজানুর রহমান এবং অতিরিক্ত পুলিশ সুপার হেলেনা আকতার।

আলোচনায় শিক্ষার্থীদের ক্যারিয়ার পরিকল্পনা, আত্মউন্নয়ন, দক্ষতা অর্জন, প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি, কর্মক্ষেত্রে সফলতার জন্য প্রয়োজনীয় যোগ্যতা ও ভবিষ্যৎ লক্ষ্য নির্ধারণসহ বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়। প্যানেল আলোচকরা শিক্ষার্থীদের নিজেদের দক্ষতা ও আগ্রহ অনুযায়ী ক্যারিয়ার পরিকল্পনা গ্রহণ এবং নিয়মিত প্রস্তুতির ওপর গুরুত্বারোপ করেন। অনুষ্ঠানে সঞ্চালকের দায়িত্ব পালন করেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক মনিরা জান্নাতুল কোবরা।

রংপুর বিভাগীয় সমিতি, রাজশাহীর সভাপতি ও রাজশাহী মেডিকেল কলেজের অর্থোপেডিক্স বিভাগের সহযোগী অধ্যাপক ডাঃ মতিউল ইসলাম অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। সূচনা বক্তব্য দেন এনটিভির স্পেশাল করেসপনডেন্ট ও রংপুর বিভাগীয় সমিতি, রাজশাহীর সাধারণ সম্পাদক শ.ম সাজু। অনুষ্ঠানে শিক্ষার্থীরা প্যানেল আলোচকদের কাছে ক্যারিয়ার ও ভবিষ্যৎ কর্মজীবনসংক্রান্ত বিভিন্ন প্রশ্ন করেন। আলোচকরা নিজেদের অভিজ্ঞতা ও বাস্তব কর্মজীবনের আলোকে শিক্ষার্থীদের বিভিন্ন দিকনির্দেশনা দেন।


আরো খবর