ছাত্রনেতা সৌরভ প্রামাণিকের উদ্যোগে রাজশাহী কলেজ মুসলিম ছাত্রাবাসে বৃক্ষরোপণ বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়েছে।
বুধবার বিকেল সাড়ে ৪টার দিকে রাজশাহী কলেজ মুসলিম ছাত্রাবাস প্রাঙ্গণে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। রাজশাহী কলেজ ছাত্রদলের সভাপতি আমিনুল ইসলামের নির্দেশনায় ছাত্রনেতা সৌরভ প্রামাণিকের উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।
রাজশাহী কলেজ ছাত্রদলের ছাত্রনেতা সৌরভ প্রামাণিক বলেন, সবুজ ও সুন্দর ক্যাম্পাস গড়ে তুলতে বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। পরিবেশের ভারসাম্য রক্ষা এবং শিক্ষার্থীদের সুস্থ পরিবেশ নিশ্চিত করতে আমাদের সবাইকে এগিয়ে আসতে হবে। রাজশাহী কলেজের প্রতিটি প্রাঙ্গণকে সবুজে ভরিয়ে তোলার লক্ষ্যে আমরা এ কর্মসূচি হাতে নিয়েছি। শুধু বৃক্ষরোপণ করলেই হবে না, রোপণ করা গাছগুলোর নিয়মিত পরিচর্যাও করতে হবে। শিক্ষার্থীদের মধ্যে পরিবেশ সচেতনতা বাড়াতে এ ধরনের কর্মসূচি ভবিষ্যতেও অব্যাহত থাকবে। আমরা চাই, রাজশাহী কলেজ মুসলিম ছাত্রাবাসসহ পুরো ক্যাম্পাস একটি দৃষ্টিনন্দন ও সবুজ পরিবেশে পরিণত হোক।
তিনি বলেন, পরিবেশ রক্ষায় তরুণ প্রজন্মের অংশগ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। একটি গাছ শুধু পরিবেশকে সুন্দর করে না, এটি আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্যও নিরাপদ ও বাসযোগ্য পৃথিবী নিশ্চিত করতে ভূমিকা রাখে। তাই সবাইকে নিজ নিজ অবস্থান থেকে অন্তত একটি করে গাছ লাগানোর পাশাপাশি এর যত্ন নেওয়ার আহ্বান জানাই।
কর্মসূচিতে রাজশাহী কলেজ ছাত্রদলের সিনিয়র ছাত্রনেতা জাহিদ হাসান, জাকারিয়া হোসেন, সারোয়ার আলম শাফি, নিয়ামুল মইন প্রধান নিরব, শাফি ও নাজিম উদ্দিনসহ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।