• ঢাকা, বাংলাদেশ রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৩:১০ পূর্বাহ্ন
শিরোনাম
নোটিশ
রাজশাহীতে আমরাই প্রথম পূর্ণঙ্গ ই-পেপারে। ভিজিট করুন epaper.rajshahisongbad.com

গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রীকে স্বাগত জানালেন রাসিক প্রশাসক

সংবাদ বিজ্ঞপ্তি
সর্বশেষ: মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬
গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রীকে স্বাগত জানালেন রাসিক প্রশাসক
গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রীকে স্বাগত জানালেন রাসিক প্রশাসক

গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের মন্ত্রী জাকারিয়া তাহের রাজশাহীতে আগমন উপলক্ষে মঙ্গলবার শাহ মখদুম বিমানবন্দরে তাকে ফুলেল শুভেচ্ছায় স্বাগত জানিয়েছেন রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক ও মহানগর বিএনপির সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান রিটন।  এ সময় গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রীর সঙ্গে শুভেচ্ছা ও কুশল বিনিময় করেন রাসিক প্রশাসক।

শাহ মখদুম বিমানবন্দরে রাজশাহী সিটি কর্পোরেশনের পক্ষে আরো উপস্থিত ছিলেন প্রধান নির্বাহী কর্মকর্তা রেজাউল করিম, সচিব সোহেল রানা, তত্ত্বাবধায়ক প্রকৌশলী খায়রুল বাকের, নির্বাহী প্রকৌশলী (উন্নয়ন) মাহমুদুর রহমান ইমনসহ সিটি কর্পোরেশনের কর্মকর্তাবৃন্দ।

এ ছাড়া বোয়ালিয়া থানা (পশ্চিম) বিএনপির সভাপতি শামসুল হোসেন মিলু, বোয়ালিয়া থানা (পূর্ব) বিএনপির সভাপতি আশরাফুল ইসলাম নিপু, রাজপাড়া থানা বিএনপির সভাপতি মিজানুর রহমান মিজান, কাশিয়াডাঙ্গা থানা বিএনপির সাধারণ সম্পাদক মজিউল আহসান হিমেল, মতিহার থানা বিএনপির সাধারণ সম্পাদক আল মামুন বাবু, শাহ মখদুম থানা বিএনপির সদস্য সচিব নাসিম খান, চন্দ্রিমা থানা বিএনপির সদস্য সচিব মনিরুল ইসলাম জনি, মহানগর বিএনপির ভারপ্রাপ্ত দপ্তর সম্পাদক মুঈদুর রহমান মঈদসহ বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।


আরো খবর