• ঢাকা, বাংলাদেশ মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৮:২৭ অপরাহ্ন
শিরোনাম
রাজশাহী কলেজ বিএনসিসির ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক র‌্যালি ও সেমিনার শিক্ষকতার পাশাপাশি ‘কাজি’ রাজশাহীর ২৯ শিক্ষককে শোকজ জলপ্রবাহ পুনরুদ্ধারে জরুরি জাতীয় কর্মপরিকল্পনা নেওয়ার দাবি রাজশাহীতে VPL-13 ফাইনালে চ্যাম্পিয়ন কোকো স্মৃতি ক্লাব ক্রীড়া ও ঐক্যের জয়গান: কিসমত কুখন্ডী স্পোর্টিং ক্লাবের নতুন পথচলা দৈনিক সোনার দেশ পত্রিকা অফিসে আগুন বাংলাদেশ ফিজিক্যাল সোসাইটির নতুন কার্যনির্বাহী বোর্ড গঠন শিশু আদিবের খুনীদের শাস্তির দাবিতে এলাকাবাসীর মানববন্ধন স্বাস্থ্যমন্ত্রী বরাবর স্মারকলিপি রাজশাহীতে চিকিৎসকদের অতিরিক্ত ফি নিয়ন্ত্রণসহ ৬ দফা বাস্তবায়নের দাবি ‘সুপ্তাদের বাড়ি’ ও আমাদের চারপাশের সুপ্তারা
নোটিশ
রাজশাহীতে আমরাই প্রথম পূর্ণঙ্গ ই-পেপারে। ভিজিট করুন epaper.rajshahisongbad.com

রাজশাহী কলেজ বিএনসিসির ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক র‌্যালি ও সেমিনার

নিজস্ব প্রতিদবেদক
সর্বশেষ: মঙ্গলবার, ২১ এপ্রিল, ২০২৬
রাজশাহী কলেজ বিএনসিসির ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক র‌্যালি ও সেমিনার
রাজশাহী কলেজ বিএনসিসির ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক র‌্যালি ও সেমিনার

ডেঙ্গু প্রতিরোধে রাজশাহী কলেজ বিএনসিসি ইউনিটের মহাস্থান রেজিমেন্টের তত্ত্বাবধানে সচেতনতামূলক র‌্যালি ও সেমিনার অনুষ্ঠিত হয়। মঙ্গলবার বেলা ১০ টার দিকে রাজশাহী কলেজ ক্যাম্পাসে ডেঙ্গু সচেতনতা ও পরিষ্কার-পরিচ্ছন্নতা র‌্যালি এবং সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত হয়।

এসময় রাজশাহী কলেজের প্রশাসন ভবনের সামনে থেকে একটি র‌্যালিতে ক্যাডেটরা ব্যানার ও ফেস্টুন হাতে ক্যাম্পাস এবং পার্শ্ববর্তী এলাকায় ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা তৈরির আহ্বান জানানো হয়। প্রশিক্ষণ ও সেমিনার কর্মসূচি উপলক্ষে কলেজের একটি মাল্টিমিডিয়া ক্লাসরুমে বিশেষ সেমিনারের আয়োজন করা হয়। সেখানে ক্যাডেটদের মাঝে ডেঙ্গুর লক্ষণ, প্রতিকার এবং ব্যক্তি পর্যায়ে সচেতনতা বৃদ্ধির উপায় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

সেমিনারে রাজশাহী কলেজ অধ্যক্ষ প্রফেসর ড. ইব্রাহিম আলী বলেন, ক্যাডেটরা সবসময় দেশ ও দশের সেবায় নিয়োজিত। ডেঙ্গু প্রতিরোধে তাদের এই সচেতনতামূলক কার্যক্রম সাধারণ শিক্ষার্থীদের পাশাপাশি সাধারণ মানুষকেও সচেতন করবে। এসময় উপস্থিত ছিলেন, কলেজ উপাধ্যক্ষ অধ্যাপক আবু ইউনুছ আলী। এছাড়াও রাজশাহী সিভিল সার্জন ডা. এস,আই, এম রাজিউল করিম, বিএনসিসিও, পিইউও, সামরিক প্রশিক্ষক ও বিভিন্ন প্রতিষ্ঠানের ক্যাডেটগণ।

সারা দেশে ডেঙ্গু পরিস্থিতির কথা মাথায় রেখে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এই বিশেষ উদ্যোগ গ্রহণ করেছে বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর (বিএনসিসি) এর মহাস্থান রেজিমেন্ট।


আরো খবর