• ঢাকা, বাংলাদেশ বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ০৮:৪২ অপরাহ্ন
শিরোনাম
ক্রীড়া ও ঐক্যের জয়গান: কিসমত কুখন্ডী স্পোর্টিং ক্লাবের নতুন পথচলা দৈনিক সোনার দেশ পত্রিকা অফিসে আগুন বাংলাদেশ ফিজিক্যাল সোসাইটির নতুন কার্যনির্বাহী বোর্ড গঠন শিশু আদিবের খুনীদের শাস্তির দাবিতে এলাকাবাসীর মানববন্ধন স্বাস্থ্যমন্ত্রী বরাবর স্মারকলিপি রাজশাহীতে চিকিৎসকদের অতিরিক্ত ফি নিয়ন্ত্রণসহ ৬ দফা বাস্তবায়নের দাবি ‘সুপ্তাদের বাড়ি’ ও আমাদের চারপাশের সুপ্তারা রেড ক্রিসেন্টের উদ্যোগে তাবদাহ আগাম সতর্কীকরণ বিষয়ক প্রশিক্ষণ কর্মশালার সমাপনী অনুষ্ঠিত রাসিক প্রশাসকের সাথে রাজশাহী কলেজ অধ্যক্ষের সৌজন্য সাক্ষাৎ আরএমপির মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৪ বাংলাদেশে প্রথম মাতৃত্বকালীন মানসিক স্বাস্থ্য সেবায় বিপাশা ঘোষের নতুন মডেল মাতৃ শক্তি
নোটিশ
রাজশাহীতে আমরাই প্রথম পূর্ণঙ্গ ই-পেপারে। ভিজিট করুন epaper.rajshahisongbad.com

বাংলাদেশ ফিজিক্যাল সোসাইটির নতুন কার্যনির্বাহী বোর্ড গঠন

সংবাদ বিজ্ঞপ্তি
সর্বশেষ: বুধবার, ১৫ এপ্রিল, ২০২৬
বাংলাদেশ ফিজিক্যাল সোসাইটির নতুন কার্যনির্বাহী বোর্ড গঠন
বাংলাদেশ ফিজিক্যাল সোসাইটির নতুন কার্যনির্বাহী বোর্ড গঠন

দেশের পদার্থবিজ্ঞানী ও গবেষকদের অন্যতম সংগঠন বাংলাদেশ ফিজিক্যাল সোসাইটি(বিপিএস)-এর ২০২৬-২০২৭ মেয়াদের এক্সিকিউটিভ বোর্ড নির্বাচন সম্পন্ন হয়েছে। নবগঠিত কমিটিতে দেশের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয় ও গবেষণা প্রতিষ্ঠানের অভিজ্ঞ শিক্ষক ও বিজ্ঞানীরা স্থান পেয়েছেন। নবনির্বাচিত কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ও এমিরিটাস অধ্যাপক ড. আ ফ ম ইউসুফ হায়দার, সহ-সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. এফ. নজরুল ইসলাম এবং বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) এর পদার্থবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. এ. কে.এম. আক্তার হোসেন।

সোসাইটির ট্রেজারার পদে নির্বাচিত হয়েছেন বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মোঃ নজরুল ইসলাম খান এবং সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করবেন বুয়েটের পদার্থবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ জিল্লুর রহমান।

এছাড়াও সোসাইটির সহ-সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন বাংলাদেশ ইউনিভার্সিটি অব টেক্সটাইলের ড. মুরাদ আহমেদ, ইনফরমেশন ও পাবলিকেশন সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন প্রাইমএশিয়া বিশ্ববিদ্যালয়ের ড. আবু জাফর জিয়াউদ্দিন আহম্মেদ।এছাড়া নির্বাহী সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিরা, যাদের মধ্যে রয়েছেন- ড. মোহাম্মদ শৌকত আকবর (এক্স-অফিসিও, বাংলাদশ পরমাণু শক্তি কমিশন), অধ্যাপক ড. সালেহ হাসান নকীব (রাজশাহী বিশ্ববিদ্যালয়), অধ্যাপক ড. মোঃ কামাল আল-হাসান (ডুয়েট), অধ্যাপক ড. আমিনুল ইসলাম তালুকদার (ঢাকা বিশ্ববিদ্যালয়), অধ্যাপক ড. মোঃ মিজানুর রহমান (ঢাকা বিশ্ববিদ্যালয়), অধ্যাপক ড. নাজিয়া চৌধুরী (সিলেট বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়), অধ্যাপক ড. মোঃ মহি উদ্দিন (চুয়েট), ডঃ মোহাম্মদ কামরুল হক ভূঁইয়া (এনিসিটিবি), ডঃ মোহাম্মদ আমিরুল ইসলাম (বিএইসি), অধ্যাপক ড. মোঃ খোরশেদ আলম (বুয়েট), অধ্যাপক ড. মোঃ কুতুবউদ্দিন (জগন্নাথ বিশ্ববিদ্যালয়), ড. মোঃ খোরশেদ আলম (বরিশাল বিশ্ববিদ্যালয়), ড. সৈয়দ ফরিদ উদ্দিনফরহাদ (বিসিএসআইআর), ড. শোভন কুমার কুণ্ডু (এআইইউবি)।
নবনির্বাচিত কমিটির সদস্যরা দেশের পদার্থবিজ্ঞান গবেষণা ও শিক্ষা কার্যক্রমকে আরও এগিয়ে নিতে সম্মিলিতভাবে কাজ করবেন বলে আশা প্রকাশ করা হয়েছে।


আরো খবর