• ঢাকা, বাংলাদেশ শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০১:২৭ পূর্বাহ্ন
শিরোনাম
বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিল এবং আইকিউএসি, বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের যৌথ উদ্যোগে কর্মশালা অনুষ্ঠিত রাজশাহীতে বাসায় ঢুকে জজের ছেলেকে হত্যা, আসামীর মৃত্যুদণ্ড রাজশাহী কলেজে আন্তর্জাতিক হিসাববিজ্ঞান দিবস উদযাপন রাজশাহীতে সুবিধাবঞ্চিত শিশুদের সঙ্গে এনপিবি নিউজের প্রথম বর্ষপূর্তি উদযাপন বরেন্দ্র যুব এগ্রোইকোলজি সম্মেলন উপলক্ষে ১৫ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন ৭ নভেম্বর ১৯৭৫ : আমার চোখে সিপাহি-জনতার বিপ্লব বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হলো ভিইউ সাইফিউশন কৃষকের সার পাচার ও অপচয় ঠেকাতে নজরদারির আহ্বান কৃষিমন্ত্রীর পবায় নিজ উদ্যোগে শতাধিক মানুষের মাঝে শীতবস্ত্র ও নগদ অর্থ বিতরণ শিশুর পুষ্টিই জাতির শক্তি,আমাদের করণীয়
নোটিশ
রাজশাহীতে আমরাই প্রথম পূর্ণঙ্গ ই-পেপারে। ভিজিট করুন epaper.rajshahisongbad.com

চলন্ত ট্রেনে ফুটফুটে শিশুর জন্ম দিলেন মা

নিজস্ব প্রতিবেদক
সর্বশেষ: সোমবার, ৮ এপ্রিল, ২০২৪

চলন্ত ট্রেনের বগিতে সন্তান প্রসব করা ওই নারীর নাম স্বর্ণা আক্তার। তিনি ঝিনাইদহের মহেশপুর উপজেলার হুগরি পান্তাপাড়া গ্রামের ইয়াসিন আরাফাতের স্ত্রী।

Advertisements

পশ্চিমাঞ্চল রেলওয়ের মহাব্যবস্থাপক (জিএম) অসীম কুমার তালুকদার জানান, ট্রেনটি যখন ঈশ্বরদীর কাছাকাছি এলাকায় তখন হঠাৎ ট্রেনের মধ্যে স্বর্ণা আক্তারের প্রসব ব্যথা শুরু হয়। ট্রেনের গার্ড তাপস কুমার দে ও অ্যাটেনডেন্ট ইমরান হোসেনের মাধ্যমে খবর পান গার্ড ইলিয়াস কবির সেলিম। তখন ট্রেনের মাইকে ঘোষণা দিয়ে কোনো চিকিৎসক থাকলে জরুরি ভিত্তিতে এ ব্যাপারে প্রয়োজনীয় সহায়তা চাওয়া হয়। ঘোষণা শুনেই এগিয়ে আসেন ট্রেনের যাত্রী হিসেবে থাকা ডা. নাজনীন আক্তার।

তিনি ‘ঙ’ বগিতে গেলে অন্য যাত্রীরা তাদের ব্যাগ থেকে কাপড় বের করে দেন। তা দিয়ে ঘিরে বগির ভেতরে ‘ওটি’ তৈরি করা হয়। এরপর ওই চিকিৎসকের তত্ত্বাবধানে ১০ মিনিটের মধ্যে ফুটফুটে এক ছেলে সন্তানের জন্ম দেন স্বর্ণা আক্তার। ট্রেনটি দুপুরে রাজশাহী রেলওয়ে স্টেশনে পৌঁছালে পশ্চিমাঞ্চল রেলওয়ের মহাব্যবস্থাপক নিজেই ছুটে যান উপহারসামগ্রী নিয়ে। তারপর রেলওয়ের অ্যাম্বুলেন্সে করে নবজাতক সন্তানসহ মাকে একটি ক্লিনিকে পাঠানোর ব্যবস্থা করেন।

জি এম অসীম কুমার তালুকদার জানান, স্বর্ণাকে রাজশাহীতে একটি ক্লিনিকে আনা হচ্ছিল সন্তান প্রসবের জন্য। সঙ্গে কয়েকজন নারী ও তার দেবর ছিলেন। আসার পথে ট্রেনের ভেতর স্বর্ণা সন্তান প্রসব করেন। তারা যে ক্লিনিকে যেতেন রাজশাহী রেলওয়ে স্টেশনে পৌঁছানোর পর অ্যাম্বুলেন্সে করে সেখানেই তাদের পাঠিয়ে দেওয়া হয়। আর চিকিৎসক জানিয়েছেন, মা ও নবজাতক সুস্থ আছেন। তিনি এজন্য সংশ্লিষ্ট চিকিৎসকসহ ওই ট্রেনের কর্মী ও যাত্রীদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন।


আরো খবর