• ঢাকা, বাংলাদেশ শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০১:২৮ পূর্বাহ্ন
শিরোনাম
বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিল এবং আইকিউএসি, বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের যৌথ উদ্যোগে কর্মশালা অনুষ্ঠিত রাজশাহীতে বাসায় ঢুকে জজের ছেলেকে হত্যা, আসামীর মৃত্যুদণ্ড রাজশাহী কলেজে আন্তর্জাতিক হিসাববিজ্ঞান দিবস উদযাপন রাজশাহীতে সুবিধাবঞ্চিত শিশুদের সঙ্গে এনপিবি নিউজের প্রথম বর্ষপূর্তি উদযাপন বরেন্দ্র যুব এগ্রোইকোলজি সম্মেলন উপলক্ষে ১৫ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন ৭ নভেম্বর ১৯৭৫ : আমার চোখে সিপাহি-জনতার বিপ্লব বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হলো ভিইউ সাইফিউশন কৃষকের সার পাচার ও অপচয় ঠেকাতে নজরদারির আহ্বান কৃষিমন্ত্রীর পবায় নিজ উদ্যোগে শতাধিক মানুষের মাঝে শীতবস্ত্র ও নগদ অর্থ বিতরণ শিশুর পুষ্টিই জাতির শক্তি,আমাদের করণীয়
নোটিশ
রাজশাহীতে আমরাই প্রথম পূর্ণঙ্গ ই-পেপারে। ভিজিট করুন epaper.rajshahisongbad.com

সাংবাদিকদের নতুন দুটি সংগঠনে সদস্যদের না জানিয়ে নাম অন্তভুক্ত করার দাবি আরটিজেএ’র

নিজস্ব প্রতিবেদক
সর্বশেষ: সোমবার, ৮ এপ্রিল, ২০২৪

সম্প্রতি বিভিন্ন গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে সাংবাদিকদের নতুন দুটি সংগঠন আত্মপ্রকাশের খবর প্রকাশিত হয়েছে। যেকোনো নতুন সংগঠন প্রতিষ্ঠা বা কোনো সংগঠনে যোগদানের অধিকার সবার আছে।

Advertisements

কিন্তু গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে দুটি সংগঠনের সদস্য তালিকায় যাদের নাম প্রকাশিত হয়েছে, তাদের অনেকেই আরটিজেএ-এর নির্বাহী কমিটির সদস্যদের নিকট ব্যক্তিগতভাবে যোগাযোগ করে জানিয়েছেন, তারা উক্ত বিষয়ে জানেন না বা উপস্থিত ছিলেন বা তাদের অন্য বিশেষ উপায়ে (নোংড়া শর্তে) নতুন সংগঠনে অন্তর্ভূক্ত করা হয়েছে।

রাজশাহী টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশন (আরটিজেএ) মনে করে, মৌখিকভাবে বা ব্যক্তিগতভাবে এমন যোগাযোগ বা কথা বলা সাংগঠনিক ও গঠনতান্ত্রিক নয়। উদ্ভুত পরিস্থিতিতে রাজশাহী টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশন-আরটিজেএ এর নির্বাহী কমিটির জরুরি সভা অনুষ্ঠিত হয় রোববার ।

সভার সিদ্ধান্ত অনুযায়ী নতুন দুটি সংগঠনের নেতৃত্বে ও সদস্য হিসেবে গণমাধ্যমে যাদের নাম প্রকাশিত হয়েছে, তারা আগামী ২৫ এপ্রিলের মধ্যে লিখিতভাবে রাজশাহী টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশন-আরটিজেএ এর সাধারণ সম্পাদকের কাছে নিজেদের অবস্থান পরিষ্কার করবেন। অন্যথায় ধরে নেয়া হবে, তারা আরটিজেএ’র সঙ্গে নেই। গঠণতন্ত্র অনুযায়ী পরবর্তী পদক্ষেপ নেয়া হবে।


আরো খবর