• ঢাকা, বাংলাদেশ শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০১:১৬ পূর্বাহ্ন
শিরোনাম
বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিল এবং আইকিউএসি, বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের যৌথ উদ্যোগে কর্মশালা অনুষ্ঠিত রাজশাহীতে বাসায় ঢুকে জজের ছেলেকে হত্যা, আসামীর মৃত্যুদণ্ড রাজশাহী কলেজে আন্তর্জাতিক হিসাববিজ্ঞান দিবস উদযাপন রাজশাহীতে সুবিধাবঞ্চিত শিশুদের সঙ্গে এনপিবি নিউজের প্রথম বর্ষপূর্তি উদযাপন বরেন্দ্র যুব এগ্রোইকোলজি সম্মেলন উপলক্ষে ১৫ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন ৭ নভেম্বর ১৯৭৫ : আমার চোখে সিপাহি-জনতার বিপ্লব বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হলো ভিইউ সাইফিউশন কৃষকের সার পাচার ও অপচয় ঠেকাতে নজরদারির আহ্বান কৃষিমন্ত্রীর পবায় নিজ উদ্যোগে শতাধিক মানুষের মাঝে শীতবস্ত্র ও নগদ অর্থ বিতরণ শিশুর পুষ্টিই জাতির শক্তি,আমাদের করণীয়
নোটিশ
রাজশাহীতে আমরাই প্রথম পূর্ণঙ্গ ই-পেপারে। ভিজিট করুন epaper.rajshahisongbad.com

রাজশাহীর সংবাদপত্রগুলোর ৬ দিনের ছুটি ঘোষণা

নিজস্ব প্রতিবেদক
সর্বশেষ: শনিবার, ৬ এপ্রিল, ২০২৪

এবারের পবিত্র ঈদুল ফিতর ও পহেলা বৈশাখ উপলক্ষে টানা ৬ দিনের ছুটি পেয়েছেন সংবাদপত্রে কর্মরত সাংবাদিক, কর্মকর্তা ও কর্মচারীরা। রাজশাহী থেকে প্রকাশিত দৈনিক সংবাদপত্রগুলোর সম্পাদকদের নিয়ে গঠিত সংগঠন ‘রাজশাহী এডিটরস ফোরাম’ এই সিদ্ধান্ত নিয়েছে।

Advertisements

এডিটরস ফোরামের সিদ্ধান্ত অনুযায়ি আগামী ৯ এপ্রিল থেকে ১৪ এপ্রিল পর্যন্ত রাজশাহী থেকে প্রকাশিত সকল দৈনিক পত্রিকায় ছুটি থাকবে। অর্থাৎ ১০ এপ্রিল থেকে ১৫ এপ্রিল পর্যন্ত পত্রিকা প্রকাশ হবে না। তবে, এই সময়ে পত্রিকাগুলোর অনলাইন বিভাগ চালু থাকবে।

প্রচলিত রেওয়াজ অনুযায়ী প্রতিবছর ২৯ রমজান থেকে ঈদে তিন দিনের ছুটি ভোগ করেন সংবাদকর্মীরা। রোজা ৩০টি পূর্ণ হলে এই ছুটি চার দিনে পরিণত হয়।

সে হিসাবে ৯ থেকে ১২ এপ্রিল পর্যন্ত  নির্ধারিত ছুটি।

এবার ঈদের ছুটির এক দিন পর ১৪ এপ্রিল পহেলা বৈশাখ হওয়ায় ঐ দিনও পত্রিকা অফিসগুলো ছুটি থাকবে। এ জন্য ১৩ এপ্রিল বিশেষ ছুটি ঘোষণার সিদ্ধান্ত নিয়েছে রাজশাহী এডিটরস ফোরাম।


আরো খবর