• ঢাকা, বাংলাদেশ শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ১২:৫২ পূর্বাহ্ন
শিরোনাম
বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিল এবং আইকিউএসি, বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের যৌথ উদ্যোগে কর্মশালা অনুষ্ঠিত রাজশাহীতে বাসায় ঢুকে জজের ছেলেকে হত্যা, আসামীর মৃত্যুদণ্ড রাজশাহী কলেজে আন্তর্জাতিক হিসাববিজ্ঞান দিবস উদযাপন রাজশাহীতে সুবিধাবঞ্চিত শিশুদের সঙ্গে এনপিবি নিউজের প্রথম বর্ষপূর্তি উদযাপন বরেন্দ্র যুব এগ্রোইকোলজি সম্মেলন উপলক্ষে ১৫ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন ৭ নভেম্বর ১৯৭৫ : আমার চোখে সিপাহি-জনতার বিপ্লব বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হলো ভিইউ সাইফিউশন কৃষকের সার পাচার ও অপচয় ঠেকাতে নজরদারির আহ্বান কৃষিমন্ত্রীর পবায় নিজ উদ্যোগে শতাধিক মানুষের মাঝে শীতবস্ত্র ও নগদ অর্থ বিতরণ শিশুর পুষ্টিই জাতির শক্তি,আমাদের করণীয়
নোটিশ
রাজশাহীতে আমরাই প্রথম পূর্ণঙ্গ ই-পেপারে। ভিজিট করুন epaper.rajshahisongbad.com

দুর্গাপুরে মোটরসাইকেল ভ্যানের সংঘর্ষে একজন নিহত

দুর্গাপুর প্রতিনিধি
সর্বশেষ: সোমবার, ১ এপ্রিল, ২০২৪

রাজশাহীর দুর্গাপুরে মোটরসাইকেল ভ্যান মুখোমুখি সংঘর্ষ ভ্যান চালক নিহত হয়েছেন। নিহতের নাম মকসেদ আলী। তিনি উপজেলা দেলুয়াবাড়ি এলাকার মৃত মোসলেম আলীর ছেলে।
সোমবার সন্ধা ৬ টার দিকে উপজেলার দেলুয়াবাড়ি ইউপির  কি‌শোরপুর পূর্বপাড়া  এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, ভ্যান চালক মকসেদ আলী  ভ‌্যানগাড়ী নি‌য়ে কানপাড়া থে‌কে দূর্গাপুর যাওয়ার সময় অপর দিক থেকে আসা মোটরসাইকেল আরোহী সোহাগ ও সাগরের সঙ্গে সংঘর্ষ হলে ভ্যান চালক গুরুতর আহত হন। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
অপরদিকে মোটরসাইকেল আরোহীরা সামান্য আহত হয়েছেন ।
এবিষয়ে দুর্গাপুর থানা অফিসার ইনচার্জ ওসি খায়রুল ইসলাম জানান, ভ্যান মোটরসাইকেল দুর্ঘটনায় ১ জন নিহত হয়েছেন। একটি দুর্ঘটনা আইনে মামলা রেকর্ড করা হয়েছে।


আরো খবর