• ঢাকা, বাংলাদেশ শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ১২:৪২ পূর্বাহ্ন
শিরোনাম
বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিল এবং আইকিউএসি, বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের যৌথ উদ্যোগে কর্মশালা অনুষ্ঠিত রাজশাহীতে বাসায় ঢুকে জজের ছেলেকে হত্যা, আসামীর মৃত্যুদণ্ড রাজশাহী কলেজে আন্তর্জাতিক হিসাববিজ্ঞান দিবস উদযাপন রাজশাহীতে সুবিধাবঞ্চিত শিশুদের সঙ্গে এনপিবি নিউজের প্রথম বর্ষপূর্তি উদযাপন বরেন্দ্র যুব এগ্রোইকোলজি সম্মেলন উপলক্ষে ১৫ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন ৭ নভেম্বর ১৯৭৫ : আমার চোখে সিপাহি-জনতার বিপ্লব বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হলো ভিইউ সাইফিউশন কৃষকের সার পাচার ও অপচয় ঠেকাতে নজরদারির আহ্বান কৃষিমন্ত্রীর পবায় নিজ উদ্যোগে শতাধিক মানুষের মাঝে শীতবস্ত্র ও নগদ অর্থ বিতরণ শিশুর পুষ্টিই জাতির শক্তি,আমাদের করণীয়
নোটিশ
রাজশাহীতে আমরাই প্রথম পূর্ণঙ্গ ই-পেপারে। ভিজিট করুন epaper.rajshahisongbad.com

নগরীতে চোলাইমদসহ দুইজন গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক
সর্বশেষ: সোমবার, ১ এপ্রিল, ২০২৪

রাজশাহী মহানগরীতে চোলাই মদসহ দুইজন মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। গতকাল রোববার নগর গোয়েন্দা পুলিশের (ডিবি) একটি দল কাশিয়াডাঙ্গা থানার মিয়াপুর এলাকায় এ অভিযান চালায়। অভিযানে উদ্ধার হয়  ৫৬০ লিটার চোলাইমদ।

Advertisements

আটককৃতরা হলো- নগরীর কাশিয়াডাঙ্গা থানার মিয়াপুর এলাকার মারতিন বিশ্বাসের ছেলে মুকুল বিশ্বাস (৪০) ও রখু বিশ্বাসের ছেলে সামিএল বিশ্বাস (৫০) ।

নগর পুলিশ সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়,  গতকাল রোববার রাত ৯ টার দিকে গোয়েন্দা পুলিশের একটি দল মাদকদ্রব্য উদ্ধার অভিযান ডিউটি করছিলো। এসময় তাঁরা গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, নগরীর কাশিয়াডাঙ্গা থানার মিয়াপুর এলাকায় মুকুল বিশ্বাস তার বাড়িতে বিপুল পরিমান চোলাইমদ মজুত রেখে বিক্রি করছে।

এমন সংবাদের প্রেক্ষিতে ডিবি পুলিশের ওই রাত সাড়ে ৯ টায় কাশিয়াডাঙ্গা থানার মিয়াপুর এলাকায় মুকুল বিশ্বাসারে বাড়িতে অভিযান করে ৫৬০ লিটার চোলাইমদসহ আসামি মুকুল ও সামিএলকে গ্রেফতার করে।

গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে আরএমপি’র কাশিয়াডাঙ্গা থানায় মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো করা হয়েছে।


আরো খবর