• ঢাকা, বাংলাদেশ শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ১২:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম
বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিল এবং আইকিউএসি, বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের যৌথ উদ্যোগে কর্মশালা অনুষ্ঠিত রাজশাহীতে বাসায় ঢুকে জজের ছেলেকে হত্যা, আসামীর মৃত্যুদণ্ড রাজশাহী কলেজে আন্তর্জাতিক হিসাববিজ্ঞান দিবস উদযাপন রাজশাহীতে সুবিধাবঞ্চিত শিশুদের সঙ্গে এনপিবি নিউজের প্রথম বর্ষপূর্তি উদযাপন বরেন্দ্র যুব এগ্রোইকোলজি সম্মেলন উপলক্ষে ১৫ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন ৭ নভেম্বর ১৯৭৫ : আমার চোখে সিপাহি-জনতার বিপ্লব বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হলো ভিইউ সাইফিউশন কৃষকের সার পাচার ও অপচয় ঠেকাতে নজরদারির আহ্বান কৃষিমন্ত্রীর পবায় নিজ উদ্যোগে শতাধিক মানুষের মাঝে শীতবস্ত্র ও নগদ অর্থ বিতরণ শিশুর পুষ্টিই জাতির শক্তি,আমাদের করণীয়
নোটিশ
রাজশাহীতে আমরাই প্রথম পূর্ণঙ্গ ই-পেপারে। ভিজিট করুন epaper.rajshahisongbad.com

বাঘায় জমি নিয়ে সংঘর্ষে ৬জন আহত

বাঘা প্রতিনিধি
সর্বশেষ: রবিবার, ৩১ মার্চ, ২০২৪

রাজশাহীর বাঘায় জমি নিয়ে সংঘর্ষে ৬ জন আহত হয়েছে। রোববার (৩১ মার্চ) সকাল সাড়ে ৮টার দিকে গড়গড়ি ইউনিয়নের খানপুর গ্রামে এই সংঘর্ষের ঘটনা ঘটেছে।

Advertisements

জানা যায়, উপজেলার খানপুর গ্রামে শাজাহান আলী ও আত্তাব আলীর মধ্যে দীর্ঘদিন থেকে জমি নিয়ে দ্বন্দ্ব চলে আসছিল। এর জের ধরে রোববার সকালে উভয়ের মধ্যে কথাকাটাকাটির এক পর্যায়ে সংঘর্ষ হয়।

আত্তাব আলীর পক্ষের আহতরা হলেন-আত্তাব আলীর ছেলে আরিফ হোসেন (৩০), মৃহ হযরত আলীর ছেলে লিটন আলী (৩৫), আরিফের স্ত্রী ফারিনা খাতুন (২৬)। শাজাহান আলীর পক্ষে আহতরা হলো-মৃত খলিল হোসেনের ছেলে শাজাহান আলী (৫০), মৃত ফরিদ হোসেনের ছেলে আজগর আলী (৬৫), নাজিম উদ্দিনের ছেলে মেজর হোসেন (৩৫)। তাদের উভয়কে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্্র ভর্তি করা হয়েছে।

বাঘা থানার ওসি আমিনুল ইসলাম বলেন, এ বিষয়ে কেউ কোন অভিযোগ করেনি। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।


আরো খবর