• ঢাকা, বাংলাদেশ শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ১২:৪২ পূর্বাহ্ন
শিরোনাম
বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিল এবং আইকিউএসি, বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের যৌথ উদ্যোগে কর্মশালা অনুষ্ঠিত রাজশাহীতে বাসায় ঢুকে জজের ছেলেকে হত্যা, আসামীর মৃত্যুদণ্ড রাজশাহী কলেজে আন্তর্জাতিক হিসাববিজ্ঞান দিবস উদযাপন রাজশাহীতে সুবিধাবঞ্চিত শিশুদের সঙ্গে এনপিবি নিউজের প্রথম বর্ষপূর্তি উদযাপন বরেন্দ্র যুব এগ্রোইকোলজি সম্মেলন উপলক্ষে ১৫ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন ৭ নভেম্বর ১৯৭৫ : আমার চোখে সিপাহি-জনতার বিপ্লব বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হলো ভিইউ সাইফিউশন কৃষকের সার পাচার ও অপচয় ঠেকাতে নজরদারির আহ্বান কৃষিমন্ত্রীর পবায় নিজ উদ্যোগে শতাধিক মানুষের মাঝে শীতবস্ত্র ও নগদ অর্থ বিতরণ শিশুর পুষ্টিই জাতির শক্তি,আমাদের করণীয়
নোটিশ
রাজশাহীতে আমরাই প্রথম পূর্ণঙ্গ ই-পেপারে। ভিজিট করুন epaper.rajshahisongbad.com

বাগমারায় চাঁদাবাজ চক্রের মুল হোতাসহ ৫ জন গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক
সর্বশেষ: রবিবার, ৩১ মার্চ, ২০২৪

যানবাহণে চাঁদাবাজির অভিযযোগ বাগমারা থেকে এ চক্রের মূলহোতাসহ ৫ জনকে আটক করা হয়েছে। গতকাল শনিবার বিকেল সাড়ে ৪টার দিকে রাজশাাহী র‌্যাব-৫ সদর কোম্পানীর একটি দল বাগমারার ভবানীগঞ্জ পৌরসভা চাঁনপুর এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করে।

Advertisements

আটককৃতরা হলো, বাগমারার দানগাছী এলাকার জুয়েল রানা (৩৫), দেউলিয়া গ্রামের মুরাদ হোসেন (৩২), চাঁনপাড়ার আলী (৩৫), সোহেল রানা (৩৪), বাছড়া গ্রামের খাঁজা মঈনুদ্দিন (২৮)। এসময় তাদের কাছ থেকে বিভিন্ন যানবাহন থেকে তোলা ৩২২০ টাকা, চাঁদা আদায়ের রশিদসহ অন্যান্য সরঞ্জামাদি উদ্ধার করা হয়েছে।

র‌্যাব জানায়, আটককৃতরা বাগমারার ভবানীগঞ্জ পৌরসভার অন্যতম চাঁদাবাজ চক্রের সদস্য। তারা দীর্ঘদিন যাবত বিভিন্ন ভাউচারের (রশিদ, টোকেন) মাধ্যমে সিএনজি, ইজিবাইক এবং লেগুনাসহ বিভিন্ন যানবাহনে চাঁদাবাজি করে আসছিল। কোন চালক তাদের চাঁদা দিতে অস্বীকৃতি জানালে তাকে ভয়ভীতি দেখানো ও মারধর এবং গাড়ী ভাংচুর করতো এসব চাঁদাবাজরা।

আটককৃতদের বাগমারা থানায় সোপর্দ করে তাদের বিরুদ্ধে চাঁদাবাজি মামলা দায়ের করা রয়েছে।


আরো খবর