• ঢাকা, বাংলাদেশ বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৬:২৪ পূর্বাহ্ন
শিরোনাম
রাজশাহী কলেজে আন্তর্জাতিক হিসাববিজ্ঞান দিবস উদযাপন রাজশাহীতে সুবিধাবঞ্চিত শিশুদের সঙ্গে এনপিবি নিউজের প্রথম বর্ষপূর্তি উদযাপন বরেন্দ্র যুব এগ্রোইকোলজি সম্মেলন উপলক্ষে ১৫ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন ৭ নভেম্বর ১৯৭৫ : আমার চোখে সিপাহি-জনতার বিপ্লব বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হলো ভিইউ সাইফিউশন কৃষকের সার পাচার ও অপচয় ঠেকাতে নজরদারির আহ্বান কৃষিমন্ত্রীর পবায় নিজ উদ্যোগে শতাধিক মানুষের মাঝে শীতবস্ত্র ও নগদ অর্থ বিতরণ শিশুর পুষ্টিই জাতির শক্তি,আমাদের করণীয় ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতায় তানযীমুল উম্মাহর ৬ শিক্ষার্থীর ৯ পুরস্কার জেলা পুলিশের অভিযানে ১৫০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ২
নোটিশ
রাজশাহীতে আমরাই প্রথম পূর্ণঙ্গ ই-পেপারে। ভিজিট করুন epaper.rajshahisongbad.com

ইফতারে ঘরেই তৈরি করুন স্বাস্থ্যকর জিলাপি

লাইফস্টাইল ডেস্ক
সর্বশেষ: রবিবার, ৩১ মার্চ, ২০২৪

সব বাড়িতেই ইফতারে জিলাপি থাকে। সব সময় হয়তো কিনেই আনা হয়। এবার না হয় ঘরেই তৈরি করুন। আপনাদের জন্য খুব সহজে তৈরি করা যায় এমন একটি জিলাপির রেসিপি।

Advertisements

উপকরণ:
ময়দা ২ কাপ, চালের গুঁড়া আধাকাপ, বেকিং পাউডার ২ চা চামচ, চিনি ৩ কাপ, পানি ৫ কাপ, দারুচিনি ২ টুকরো, এলাচ ২টি, তেল পরিমাণ মতো, গোলাপজল ২ টেবিল চামচ, জাফরান-সামান্য।

প্রণালী:
একটি পাত্রে ময়দা, চালের গুঁড়া, বেকিং পাউডার, জাফরান, গোলাপজল এবং পরিমাণ মতো পানি দিয়ে খামির তৈরি করে ১২ ঘণ্টা রেখে দিন।

নির্দিষ্ট সময় পরে খামির জিলাপি তৈরির জন্য প্রস্তুত হবে। এবার পাত্রে তেল গরম করে একটুকরো শক্ত কাপড়ে খামির নিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে জিলাপির আকারে ছাড়ুন। জিলাপি মচমচে করে ভেজে তুলুন।

অন্য পাত্রে চিনি, পানি, দারুচিনি, এলাচ দিয়ে জ্বালিয়ে ঘন সিরা তৈরি করুন। মচমচে জিলাপিগুলো সিরায় কিছুক্ষণ রেখে তুলে নিন। হয়ে গেল আপনার দারুণ মজার মচমচে জিলাপি।

প্রথম প্রথম তৈরি করার সময় জিলাপির আকার নিয়ে ভাববেন না। কয়েকবার চেষ্টা করুন সুন্দর হবে।


আরো খবর