বিএনপি চেয়ারম্যানের অন্যতম উপদেষ্টা, রাজশাহী সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ও এমপি এবং ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি মনোনীত এমপি পদপ্রার্থী মিজানুর রহমান মিনু বলেছেন, আমি ক্ষমতার রাজনীতি করতে আসিনি, এসেছি জনগণের সেবক হতে। যদি আপনারা আমাকে নির্বাচিত করেন, তাহলে স্বচ্ছতা, জবাবদিহিতা ও সুশাসন নিশ্চিত করব। কোনো দুর্নীতি, অনিয়মকে প্রশ্রয় দেওয়া হবে না।
শুক্রবার বেলা সাড়ে ১১ টায় রাজশাহী মহানগরীর ৩০ নং ওয়ার্ডে (দক্ষিণ) এর বিনোদপুর বাজারে গণসংযোগ ও প্রচার- প্রচারণাকালে এসব কথা বলেন তিনি। মিনু আরও বলেন, বিএনপি সবসময় মানুষের ভোটাধিকার ও গণতন্ত্রের পক্ষে ছিল। আজও আমরা সেই লড়াই চালিয়ে যাচ্ছি। একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমেই জনগণের প্রকৃত প্রতিনিধি নির্বাচিত হতে পারে।
গণসংযোগকালে স্থানীয় ভোটারদের উদ্দেশে তিনি আরও বলেন, আপনাদের ভালোবাসা ও সমর্থনই আমার শক্তি। আমি আপনাদের পাশে থাকতে চাই, সুখে- দুঃখে পাশে থাকার অঙ্গীকার নিয়েই মাঠে নেমেছি। এ সময় স্থানীয় বাসিন্দারা তাদের এলাকার বিভিন্ন সমস্যা তুলে ধরেন। প্রার্থী মিনু মনোযোগ দিয়ে সেগুলো শোনেন এবং নির্বাচিত হলে দ্রুত সমাধানের আশ্বাস দেন।
অনেক ভোটার জানান, একজন প্রার্থী সরাসরি এসে কথা বলায় তারা আশাবাদী হয়েছেন। সাধারণ ভোটারদের সরাসরি কাছে পৌঁছে তাদের সুখ-দুঃখ, সমস্যা ও প্রত্যাশার কথা শোনেন তিনি। এ সময় ওয়ার্ডজুড়ে ব্যাপক সাড়া পড়ে।
সকাল থেকে শুরু হওয়া গণসংযোগে মিনু ওয়ার্ডের বিভিন্ন পাড়া-মহল্লা, প্রধান সড়ক ও বাজার এলাকায় পথসভা, লিফলেট বিতরণ এবং উঠান বৈঠক করেন। তাঁর সঙ্গে বিএনপি ও অঙ্গসংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন। তিনি আরও বলেন, দীর্ঘদিন ধরে এই ওয়ার্ডের মানুষ তাদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত। নাগরিক সেবা বলতে কার্যত কিছুই নেই। রাস্তাঘাট ভাঙাচোরা,
ড্রেনেজ ব্যব¯’া অকার্যকর, বর্ষা এলেই জলাবদ্ধতায় জনদুর্ভোগ চরমে পৌঁছায়। এসব সমস্যা সমাধান করতেই আমি নির্বাচনে প্রার্থী হয়েছি। গণসংযোগ চলাকালে ওয়ার্ডজুড়ে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়। বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা দলীয় স্লোগানে এলাকা মুখরিত করে তোলে। দলীয় নেতারা জানান, নির্বাচনের শেষ দিন পর্যন্ত গণসংযোগ ও প্রচার-প্রচারণা আরও জোরদার করা হবে।
গণসংযোগ কালে আরো উপস্থিত ছিলেন, রাজশাহী মহানগর বিএনপির সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান রিটন, মতিহার থানা বিএনপির সাবেক সভাপতি আনসার আলী, ২৬ নং ও ৩০ নং ওয়ার্ড বিএনপির সভাপতি-সম্পাদকসহ বিএনপি ও এর অঙ্গ সহযোগী সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ। এদিকে, বিকেলে নগরীর ২৬ নং ওয়ার্ড ও ৩০ নং ওয়ার্ডে (উত্তর) বিপুল সংখ্যক নেতাকর্মী নিয়ে গণসংযোগ ও প্রচার-প্রচারণা চালান মিনু। প্রচারণাকালে ওয়ার্ডের পাড়া-মহল্লার বাড়ি বাড়ি গিয়ে ভোটার কাছ থেকে ভোট ও দোয়া প্রার্থনা করেন। সেই সাথে তিনি ভোটের সমস্যার কথা মনোযোগ দিয়ে শোনেন এবং তা সুযোগ পেলে সমাধান করার আশ্বাস দেন। এ সময় নেতাকর্মীরা মিনুর ধানের শীষ প্রতীকের পক্ষে স্লোগান দিয়ে রাস্তাঘাট মুখর করে তোলেন।
সবার মুখে মুখে ধানের শীষ প্রতীকের স্লোগান ছিল। সকাল থেকে দুপুর ও বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত তিনি নগরের ওই ৩টি ওয়ার্ডে গণসংযোগ চালান। ধানের শীষ প্রতীকের প্রার্থী মিনু ছাড়াও নগরীতে প্রচার-প্রচারণা চালান রাজশাহী বিভাগীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক সৈয়দ শাহিন শওকত, রাজশাহী মহানগর যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি শরিফুল ইসলাম জনি, মহানগর যুবদলের যুগ্ম আহবায়ক বাঁধনসহ নগরের বিভিন্ন পাড়া-মহলায় দিনভর প্রচারণ মিছিল ও বাড়ি বাড়ি গিয়ে প্রচারণা চালানো হয়। এসব কর্মসূচীতে দলীয় নেতাকর্মী ও সাধারণ জনগন উপস্থিত ছিলেন।