• ঢাকা, বাংলাদেশ বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৮:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম
রাজশাহী কলেজে আন্তর্জাতিক হিসাববিজ্ঞান দিবস উদযাপন রাজশাহীতে সুবিধাবঞ্চিত শিশুদের সঙ্গে এনপিবি নিউজের প্রথম বর্ষপূর্তি উদযাপন বরেন্দ্র যুব এগ্রোইকোলজি সম্মেলন উপলক্ষে ১৫ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন ৭ নভেম্বর ১৯৭৫ : আমার চোখে সিপাহি-জনতার বিপ্লব বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হলো ভিইউ সাইফিউশন কৃষকের সার পাচার ও অপচয় ঠেকাতে নজরদারির আহ্বান কৃষিমন্ত্রীর পবায় নিজ উদ্যোগে শতাধিক মানুষের মাঝে শীতবস্ত্র ও নগদ অর্থ বিতরণ শিশুর পুষ্টিই জাতির শক্তি,আমাদের করণীয় ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতায় তানযীমুল উম্মাহর ৬ শিক্ষার্থীর ৯ পুরস্কার জেলা পুলিশের অভিযানে ১৫০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ২
নোটিশ
রাজশাহীতে আমরাই প্রথম পূর্ণঙ্গ ই-পেপারে। ভিজিট করুন epaper.rajshahisongbad.com

চাঁপাইনবাবগঞ্জে নারী ও শিশুসহ ১৭ জনকে পুশ-ইন করেছে বিএসএফ

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
সর্বশেষ: বুধবার, ১৪ জানুয়ারী, ২০২৬
চাঁপাইনবাবগঞ্জে নারী ও শিশুসহ ১৭ জনকে পুশ-ইন করেছে বিএসএফ
চাঁপাইনবাবগঞ্জে নারী ও শিশুসহ ১৭ জনকে পুশ-ইন করেছে বিএসএফ

চাঁপাইনবাবগঞ্জ সীমান্ত দিয়ে নারী ও শিশুসহ ১৭ জন বাংলাদেশিকে পুশ-ইন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। মঙ্গলবার গভীর রাতে জেলার গোমস্তাপুর উপজেলার চাড়ালডাংগা সীমান্ত এলাকা দিয়ে তাদের বাংলাদেশে প্রবেশ করানো হয়। পরে বুধবার ভোরে সীমান্ত এলাকা থেকে প্রায় তিন কিলোমিটার ভেতরে শিবনগর বাজার এলাকা থেকে তাদের আটক করে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বিজিবির ১৬ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আরিফুল ইসলাম মাসুম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে বিজিবির একটি টহল দল অভিযান চালিয়ে ভোররাতে শিবনগর বাজার এলাকা থেকে তাদের আটক করে। আটককৃতদের মধ্যে ৮ জন পুরুষ, ৫ জন নারী এবং ৪ জন শিশু রয়েছে। তারা সবাই খুলনা ও যশোর জেলার বিভিন্ন এলাকার বাসিন্দা বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে।

Advertisements

বিজিবি অধিনায়ক আরও জানান, আটককৃতরা এর আগে অবৈধভাবে ভারতে প্রবেশ করেছিলেন। সেখানে তারা ভারতীয় পুলিশের হাতে গ্রেপ্তার হন এবং পরে আগ্রা কারাগারে প্রায় তিন বছর সাজা ভোগ করেন। সম্প্রতি তাদের সাজার মেয়াদ শেষ হলে ভারতীয় পুলিশ তাদেরকে বিএসএফের কাছে হস্তান্তর করে। পরবর্তীতে বিএসএফের ১২ ব্যাটালিয়নের টিলাশন ক্যাম্পের সদস্যরা তাদেরকে রাতের আঁধারে বাংলাদেশে পুশ-ইন করে।
এ ঘটনায় বিজিবি প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া অনুসরণ করে আটককৃতদের পরিচয় যাচাই-বাছাই করছে। পাশাপাশি বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। সীমান্ত এলাকায় যাতে এ ধরনের অনাকাঙ্খিত ঘটনা পুনরায় না ঘটে, সে জন্য বিজিবির টহল ও নজরদারি আরও জোরদার করা হয়েছে বলে জানান সংশ্লিষ্ট কর্মকর্তারা।


আরো খবর