• ঢাকা, বাংলাদেশ মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৮:৫২ অপরাহ্ন
শিরোনাম
ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতায় তানযীমুল উম্মাহর ৬ শিক্ষার্থীর ৯ পুরস্কার জেলা পুলিশের অভিযানে ১৫০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ২ বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিলের ১৩তম সভা নগরীতে ৩০ লাখ টাকার বেশি বায়না দিয়েও ভূমিদস্যু অপপ্রচারের অভিযোগ জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে রাজশাহী মহানগর বিএনপির প্রস্তুতি সভা রাজশাহীতে বেকারি মালিকদের জন্য বিশেষ ছাড়ে মেশিনারিজ দেবে কিট্ ফাষ্ট বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে আন্তর্জাতিক আইন বিষয়ে সেমিনার অনুষ্ঠিত রাজশাহীতে বরেন্দ্র শিশু থিয়েটারের বর্ষপূর্তি পল্টন ট্র্যাজেডির বিচার দাবীতে রাজশাহীতে জামায়াতের বিক্ষোভ রাজশাহী কালচারাল একাডেমির পরিচালকের নিয়োগ বাতিলের দাবিতে মানববন্ধন
নোটিশ
রাজশাহীতে আমরাই প্রথম পূর্ণঙ্গ ই-পেপারে। ভিজিট করুন epaper.rajshahisongbad.com

রাজশাহীতে হেরোইনসহ দম্পতি গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক
সর্বশেষ: বৃহস্পতিবার, ৮ জানুয়ারী, ২০২৬
রাজশাহীতে হেরোইনসহ দম্পতি গ্রেপ্তার
রাজশাহীতে হেরোইনসহ দম্পতি গ্রেপ্তার

রাজশাহীতে ২শ গ্রাম হেরোইনসহ এক দম্পতিকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৫। বুধবার রাত সাড়ে ১০টার দিকে রাজশাহী নগরের কাশিয়াডাঙ্গা থানার সিটিগেট বাইপাস এলাকায় থেকে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত মাসুম রানা (৪২) ও তার স্ত্রী শারমিন নাহার সিমা (৪০) তারা গোদাগাড়ী থানার লস্করহাটি বাসুদেবপুর এলাকার বাসিন্দা। বর্তমানে তারা নগরের বোয়ালিয়া থানার কয়েরদাড়া এলাকায় বসবাস করছিলেন।

র‌্যাব-৫ এর অধিনায়কের কার্যালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করা হয়েছে। বিজ্ঞপ্তিতে র‌্যাব জানায়, অভিযানে ২শ গ্রাম হেরোইন ছাড়াও মাদক পরিবহনে ব্যবহৃত সিএনজি অটোরিকশা ও নগদ ৩ হাজার ৩৭০ টাকা জব্দ করা হয়। এ বিষয়ে ওই দম্পতির বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়া হয়েছে বলেও জানিয়েছে র‌্যাব।


আরো খবর