• ঢাকা, বাংলাদেশ বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ১০:১৭ অপরাহ্ন
শিরোনাম
রাজশাহী কলেজে আন্তর্জাতিক হিসাববিজ্ঞান দিবস উদযাপন রাজশাহীতে সুবিধাবঞ্চিত শিশুদের সঙ্গে এনপিবি নিউজের প্রথম বর্ষপূর্তি উদযাপন বরেন্দ্র যুব এগ্রোইকোলজি সম্মেলন উপলক্ষে ১৫ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন ৭ নভেম্বর ১৯৭৫ : আমার চোখে সিপাহি-জনতার বিপ্লব বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হলো ভিইউ সাইফিউশন কৃষকের সার পাচার ও অপচয় ঠেকাতে নজরদারির আহ্বান কৃষিমন্ত্রীর পবায় নিজ উদ্যোগে শতাধিক মানুষের মাঝে শীতবস্ত্র ও নগদ অর্থ বিতরণ শিশুর পুষ্টিই জাতির শক্তি,আমাদের করণীয় ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতায় তানযীমুল উম্মাহর ৬ শিক্ষার্থীর ৯ পুরস্কার জেলা পুলিশের অভিযানে ১৫০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ২
নোটিশ
রাজশাহীতে আমরাই প্রথম পূর্ণঙ্গ ই-পেপারে। ভিজিট করুন epaper.rajshahisongbad.com

ভেকু মেশিন দিয়ে হত্যা মামলার আসামি গ্রেপ্তার

সংবাদ বিজ্ঞপ্তি
সর্বশেষ: বৃহস্পতিবার, ১ জানুয়ারী, ২০২৬
ভেকু মেশিন দিয়ে হত্যা মামলার আসামি গ্রেপ্তার
ভেকু মেশিন দিয়ে হত্যা মামলার আসামি গ্রেপ্তার

রাজশাহীর মোহনপুর জমিতে জোরপূর্বক পুকুর খননকে কেন্দ্র করে ভেকু মেশিনের নিচে ফেলে এক যুবককে হত্যা মামলার আসামি বিপ্লব হোসেনকে (৫২) গ্রেপ্তার করেছে র‌্যাব-৫। বৃহস্পতিবার রাত ১২টার দিকে ফরিদপুর জেলার বোয়ালমারী থানার ওয়াপদা বাজার এলাকায় যৌথ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। র‌্যাব-৫-এর অধিনায়ক কার্যালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।

Advertisements

বিজ্ঞপ্তিতে র‌্যাব জানায়, পুকুর খনন নিয়ে বিরোধের জেরে পালশা পূর্ব বিলে জুবায়েরকে ভেকু মেশিনের নিচে ফেলে নির্মমভাবে হত্যা করা হয়। পরে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় ভিকটিমের বাবা রফিকুল ইসলাম বাদী হয়ে মোহনপুর থানায় ৭ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ১০-১২ জনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেন। ঘটনার পর ছায়া তদন্ত শুরু করে র‌্যাব। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃত আসামি ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে। তাকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য মোহনপুর থানায় হস্তান্তর করা হয়েছে।


আরো খবর