• ঢাকা, বাংলাদেশ বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৯:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম
রাজশাহী কলেজে আন্তর্জাতিক হিসাববিজ্ঞান দিবস উদযাপন রাজশাহীতে সুবিধাবঞ্চিত শিশুদের সঙ্গে এনপিবি নিউজের প্রথম বর্ষপূর্তি উদযাপন বরেন্দ্র যুব এগ্রোইকোলজি সম্মেলন উপলক্ষে ১৫ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন ৭ নভেম্বর ১৯৭৫ : আমার চোখে সিপাহি-জনতার বিপ্লব বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হলো ভিইউ সাইফিউশন কৃষকের সার পাচার ও অপচয় ঠেকাতে নজরদারির আহ্বান কৃষিমন্ত্রীর পবায় নিজ উদ্যোগে শতাধিক মানুষের মাঝে শীতবস্ত্র ও নগদ অর্থ বিতরণ শিশুর পুষ্টিই জাতির শক্তি,আমাদের করণীয় ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতায় তানযীমুল উম্মাহর ৬ শিক্ষার্থীর ৯ পুরস্কার জেলা পুলিশের অভিযানে ১৫০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ২
নোটিশ
রাজশাহীতে আমরাই প্রথম পূর্ণঙ্গ ই-পেপারে। ভিজিট করুন epaper.rajshahisongbad.com

খড়ির নিচ থেকে অস্ত্র, গুলি ও পাইপগান উদ্ধার

নিজস্ব প্রতিবেদক
সর্বশেষ: রবিবার, ২৮ ডিসেম্বর, ২০২৫
খড়ির নিচ থেকে অস্ত্র, গুলি ও পাইপগান উদ্ধার
খড়ির নিচ থেকে অস্ত্র, গুলি ও পাইপগান উদ্ধার

তানোরে র‌্যাবের অভিযানে খড়ির নিচ থেকে অস্ত্র, গুলি ও পাইপগান উদ্ধার করা হয়েছে। শনিবার দিবাগত রাত দেড়টার দিকে তানোর উপজেলার চুনিয়াপাড়া গ্রামের অভিযান চালিয়ে এসব অস্ত্র ও গুলি উদ্ধার কর হয়। রোববার দুপুরে র‌্যাব-৫ এর পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

Advertisements

বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে রাজশাহী জেলার তানোর থানার চুনিয়াপাড়া গ্রামের অভিযান পরিচালনা করা হয়। এসময় বসত বাড়ীর পাশে খড়ি রাখার ঘরের খড়ির নিচে থেকে একটি কাঠের হাতল যুক্ত বিদেশী পিস্তল ২টি খালি ম্যাগজিন, ৫ রাউন্ড পিস্তলের গুলি, ১২ টি শর্টগানের গুলি, ৪টি পাইপগান ও ৬ টি চিকন পাইপসহ অস্ত্রের খুচরা যন্ত্রাংশ উদ্ধার করা হয়।
উদ্ধারকৃত অস্ত্র ও গুলি জিডিমূলে রাজশাহী জেলার তানোর থানা হস্থান্তর করা হয়েছে বলে জানানো হয়।


আরো খবর