• ঢাকা, বাংলাদেশ মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৯:৩৩ অপরাহ্ন
শিরোনাম
শিশুর পুষ্টিই জাতির শক্তি,আমাদের করণীয় ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতায় তানযীমুল উম্মাহর ৬ শিক্ষার্থীর ৯ পুরস্কার জেলা পুলিশের অভিযানে ১৫০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ২ বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিলের ১৩তম সভা নগরীতে ৩০ লাখ টাকার বেশি বায়না দিয়েও ভূমিদস্যু অপপ্রচারের অভিযোগ জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে রাজশাহী মহানগর বিএনপির প্রস্তুতি সভা রাজশাহীতে বেকারি মালিকদের জন্য বিশেষ ছাড়ে মেশিনারিজ দেবে কিট্ ফাষ্ট বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে আন্তর্জাতিক আইন বিষয়ে সেমিনার অনুষ্ঠিত রাজশাহীতে বরেন্দ্র শিশু থিয়েটারের বর্ষপূর্তি পল্টন ট্র্যাজেডির বিচার দাবীতে রাজশাহীতে জামায়াতের বিক্ষোভ
নোটিশ
রাজশাহীতে আমরাই প্রথম পূর্ণঙ্গ ই-পেপারে। ভিজিট করুন epaper.rajshahisongbad.com

বিজিবির অভিযানে ৫০ বোতল ফেনসিডিল জব্দ

নিজস্ব প্রতিবেদক
সর্বশেষ: সোমবার, ২২ ডিসেম্বর, ২০২৫
বিজিবির অভিযানে ৫০ বোতল ফেনসিডিল জব্দ
বিজিবির অভিযানে ৫০ বোতল ফেনসিডিল জব্দ

বিজিবির অভিযানে ৫০ বোতল ভারতীয় ফেনসিডিলের জব্দ করেছে। বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। রোববার রাত ৮ টার দিকে চারঘাট থানার সিপাহীপাড়া এলাকার এসব জব্দ করা হয়। বিজিবির অধিনায়কের কার্যালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে বিজিবি জানায়, বিজিবির আভিযানিক দল সিপাহীপাড়া এলাকার আমবাগানে ছদ্মবেশে অবস্থান নিয়ে মাদকবিরোধী অভিযান পরিচালনা করে। দীর্ঘ সময় অপেক্ষার পর আশপাশে কোনো মাদক কারবারি বা সন্দেহজনক ব্যক্তির উপস্থিতি লক্ষ্য না করায় বিজিবির সদস্যরা আমবাগানের ভেতরে তল্লাশি কার্যক্রম শুরু করেন। এক পর্যায়ে একটি আমগাছের গোড়ায় সদ্য খোঁড়া মাটি নজরে আসে, যা সন্দেহজনক মনে হলে বিজিবির সদস্যরা মাটি সরিয়ে পলিথিনে মোড়ানো একটি পোটলা উদ্ধার করেন। পোটলাটি খুলে তাতে ভারতীয় ফেনসিডিলের ৫০ বোতল উদ্ধার করে।

জব্দকৃত মাদকদ্রব্য আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য চারঘাট থানায় জমা দেওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বরে জানিয়েছে বিজিবি।


আরো খবর