• ঢাকা, বাংলাদেশ বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ১১:২৩ অপরাহ্ন
শিরোনাম
বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হলো ভিইউ সাইফিউশন কৃষকের সার পাচার ও অপচয় ঠেকাতে নজরদারির আহ্বান কৃষিমন্ত্রীর পবায় নিজ উদ্যোগে শতাধিক মানুষের মাঝে শীতবস্ত্র ও নগদ অর্থ বিতরণ শিশুর পুষ্টিই জাতির শক্তি,আমাদের করণীয় ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতায় তানযীমুল উম্মাহর ৬ শিক্ষার্থীর ৯ পুরস্কার জেলা পুলিশের অভিযানে ১৫০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ২ বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিলের ১৩তম সভা নগরীতে ৩০ লাখ টাকার বেশি বায়না দিয়েও ভূমিদস্যু অপপ্রচারের অভিযোগ জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে রাজশাহী মহানগর বিএনপির প্রস্তুতি সভা রাজশাহীতে বেকারি মালিকদের জন্য বিশেষ ছাড়ে মেশিনারিজ দেবে কিট্ ফাষ্ট
নোটিশ
রাজশাহীতে আমরাই প্রথম পূর্ণঙ্গ ই-পেপারে। ভিজিট করুন epaper.rajshahisongbad.com

তানোরে প্রায়োরিটি প্রকল্পের বার্ষিক সংলাপ সভা

তানোর প্রতিনিধি
সর্বশেষ: বুধবার, ৩ ডিসেম্বর, ২০২৫
তানোরে প্রায়োরিটি প্রকল্পের বার্ষিক সংলাপ সভা
তানোরে প্রায়োরিটি প্রকল্পের বার্ষিক সংলাপ সভা

তানোরে বেসরকারি উন্নয়ন সংস্থা ডাসকো ফাউন্ডেশনের প্রায়োরিটি প্রকল্পের বার্ষিক সংলাপ সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল ১১টায় কামার গাঁ ইউনিয়ন পরিষদ হলরুমে বেসরকারি উন্নয়ন সংস্থা ডাসকো ফাউন্ডেশন প্রায়োরিটি প্রকল্পের চাইল্ডএইড নেটওয়ার্ক ও নেটজ পার্টনারশিপ ফর ডেভেলপমেন্ট অ্যান্ড জাস্টিসের অর্থায়নে এ সভার আয়োজন করা হয়।

Advertisements

সংলাপ সভায় কামার গাঁ ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা রঞ্জন কুমারের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন ৬ নং কামার গাঁ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সুফি কামাল মিন্টু। বিশেষ অতিথি ছিলেন তানোর উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা নূরে লায়লা, কচুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নিখিল কুমার। প্রায়োরিটি প্রকল্পের সহকারী সোহেল ও গোলাপ। স্বাগত বক্তব্য রাখেন প্রায়োরিটি প্রকল্পের এডুকেশন অর্গানাইজার সঞ্জয় টপ্প।

সভায় প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, অন্তর্ভুক্তিমূলক ও মানসম্মত শিক্ষা এখন সময়ের দাবি। আমাদের গ্রামীণ এলাকার শিশুদের শিক্ষায় পিছিয়ে থাকার কোনো সুযোগ নেই। সরকার ও বেসরকারি উন্নয়ন সংস্থাগুলোর উদ্যোগে শিক্ষার মানোন্নয়নে যে কাজ চলছে, তা আরও গতিশীল করতে হবে। অভিভাবক, শিক্ষক ও স্থানীয় প্রশাসনের সমন্বিত প্রচেষ্টাই পারে আমাদের সন্তানদের একটি উজ্জ্বল ভবিষ্যৎ উপহার দিতে।
এই সংলাপ সভায় অংশ নেন ইউনিয়ন পরিষদের মেম্বার ও মহিলা মেম্বার, শিক্ষক, অভিভাবক, সাংবাদিক, বিভিন্ন রাজনৈতিক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।


আরো খবর