• ঢাকা, বাংলাদেশ বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ১১:২৩ অপরাহ্ন
শিরোনাম
বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হলো ভিইউ সাইফিউশন কৃষকের সার পাচার ও অপচয় ঠেকাতে নজরদারির আহ্বান কৃষিমন্ত্রীর পবায় নিজ উদ্যোগে শতাধিক মানুষের মাঝে শীতবস্ত্র ও নগদ অর্থ বিতরণ শিশুর পুষ্টিই জাতির শক্তি,আমাদের করণীয় ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতায় তানযীমুল উম্মাহর ৬ শিক্ষার্থীর ৯ পুরস্কার জেলা পুলিশের অভিযানে ১৫০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ২ বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিলের ১৩তম সভা নগরীতে ৩০ লাখ টাকার বেশি বায়না দিয়েও ভূমিদস্যু অপপ্রচারের অভিযোগ জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে রাজশাহী মহানগর বিএনপির প্রস্তুতি সভা রাজশাহীতে বেকারি মালিকদের জন্য বিশেষ ছাড়ে মেশিনারিজ দেবে কিট্ ফাষ্ট
নোটিশ
রাজশাহীতে আমরাই প্রথম পূর্ণঙ্গ ই-পেপারে। ভিজিট করুন epaper.rajshahisongbad.com

বিজিবির অভিযানে চরমাজারদিয়া সীমান্তে ভারতীয় মদ জব্দ

সংবাদ বিজ্ঞপ্তি
সর্বশেষ: শুক্রবার, ২৮ নভেম্বর, ২০২৫
বিজিবির অভিযানে চরমাজারদিয়া সীমান্তে ভারতীয় মদ জব্দ
বিজিবির অভিযানে চরমাজারদিয়া সীমান্তে ভারতীয় মদ জব্দ

রাজশাহী সীমান্তের চরমাজারদিয়া এলাকা থেকে ৯ বোতল ভারতীয় মদ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বৃহস্পতিবার দুপুর সাড়ে ৩টার দিকে রাজশাহী ব্যাটালিয়ন (১ বিজিবি) এর চরমাজারদিয়া বিওপির বিশেষ আভিযানিক দল এ অভিযান পরিচালনা করে।

Advertisements

বিজিবি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় যে, কিছু মাদককারবারী দামকুড়া থানার বাবলাচর এলাকার মাঠ পথ ব্যবহার করে ভারতীয় মদ পাচার করবে। তথ্যের ভিত্তিতে বিশেষ আভিযানিক দল মাসকালাই খেতে অভিযানে গেলে একটি ঘাসভর্তি বস্তা পড়ে থাকতে দেখতে পায়।

পরে মাঠের কৃষকদের জিজ্ঞাসাবাদে তারা জানান, বিজিবি সদস্যদের উপস্থিতি টের পেয়ে মাদককারবারীরা বস্তাটি ফেলে পালিয়ে যায়। পরবর্তীতে বস্তাটি খুলে ভিতর থেকে ৯ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়। মাদকদ্রব্যের মালিকানা নিশ্চিত করা না গেলেও ঘটনাস্থল থেকে তা জব্দ করা হয়েছে। জব্দকৃত মদ আইনগত প্রক্রিয়া শেষে দামকুড়া থানায় জমা দেওয়ার কার্যক্রম চলছে বলে জানিয়েছে বিজিবি।


আরো খবর