• ঢাকা, বাংলাদেশ বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ১১:৩২ অপরাহ্ন
শিরোনাম
বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হলো ভিইউ সাইফিউশন কৃষকের সার পাচার ও অপচয় ঠেকাতে নজরদারির আহ্বান কৃষিমন্ত্রীর পবায় নিজ উদ্যোগে শতাধিক মানুষের মাঝে শীতবস্ত্র ও নগদ অর্থ বিতরণ শিশুর পুষ্টিই জাতির শক্তি,আমাদের করণীয় ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতায় তানযীমুল উম্মাহর ৬ শিক্ষার্থীর ৯ পুরস্কার জেলা পুলিশের অভিযানে ১৫০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ২ বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিলের ১৩তম সভা নগরীতে ৩০ লাখ টাকার বেশি বায়না দিয়েও ভূমিদস্যু অপপ্রচারের অভিযোগ জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে রাজশাহী মহানগর বিএনপির প্রস্তুতি সভা রাজশাহীতে বেকারি মালিকদের জন্য বিশেষ ছাড়ে মেশিনারিজ দেবে কিট্ ফাষ্ট
নোটিশ
রাজশাহীতে আমরাই প্রথম পূর্ণঙ্গ ই-পেপারে। ভিজিট করুন epaper.rajshahisongbad.com

পুঠিয়ায় কসমেটিকস কারখানায় র‌্যাবের অভিযান

নিজস্ব প্রতিবেদক
সর্বশেষ: বৃহস্পতিবার, ২০ নভেম্বর, ২০২৫
পুঠিয়ায় কসমেটিকস কারখানায় র‌্যাবের অভিযান
পুঠিয়ায় কসমেটিকস কারখানায় র‌্যাবের অভিযান

পুঠিয়া মডার্ন কসমেটিকস এন্ড হারবাল ইন্ডাস্ট্রিজ লিমিটেড নামে একটি প্রসাধনী তৈরির কারখানায় অভিযান পরিচালনা করেছে র‌্যাব-৫। বৃহস্পতিবার বেলা ১১টার দিকে পুঠিয়ার বানেশ্বর বাজার সংলগ্ন একটি ভবনে এ অভিযান শুরু হয়।
কারখানার এক স্টাফ জানান, তাদের কারখানায় প্রায় ৫০ জন কর্মচারী কাজ করেন এবং বাসা-ভিত্তিক পরিবেশে কসমেটিকস উৎপাদন করা হয়। প্রতিষ্ঠানটির পরিচালক রাখি রায়হান বলেন, আমাদের লোশনের কোটার ক্যাপ খুলে যাচ্ছিল, সে কারণে আমরা নতুন কোটা নিয়ে এসে মোড়কজাত করেছি। তবে বিএসটিআই-এর অনুমোদন নেওয়া উচিত ছিল এটা আমাদের ভুল।

Advertisements

অভিযানে উপস্থিত পুঠিয়া ভূমি সহকারী কমিশনার শিবু দাস বলেন, এই কারখানার বিরুদ্ধে বেশ কিছু অভিযোগ ছিল। বিশেষ করে পণ্যে কম ওজন দেওয়া এবং ক্রিম-লোশন সঠিক নিয়মে উৎপাদিত হচ্ছে কিনা তা আমরা পরীক্ষা করে দেখছি। র‌্যাব-৫-এর উপ-পরিচালক আসিফ আল রাজেক বলেন, এখানে ব্যবহৃত কেমিক্যালের গুণাগুণ সঠিকভাবে মানা হচ্ছে না। পাশাপাশি এসব পণ্য অতিরিক্ত দামে বাজারে বিক্রি করা হচ্ছিল। কাগজপত্র যাচাই চলছে, বিস্তারিত পরে জানানো হবে।


আরো খবর