• ঢাকা, বাংলাদেশ বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ১১:৩৫ অপরাহ্ন
শিরোনাম
বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হলো ভিইউ সাইফিউশন কৃষকের সার পাচার ও অপচয় ঠেকাতে নজরদারির আহ্বান কৃষিমন্ত্রীর পবায় নিজ উদ্যোগে শতাধিক মানুষের মাঝে শীতবস্ত্র ও নগদ অর্থ বিতরণ শিশুর পুষ্টিই জাতির শক্তি,আমাদের করণীয় ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতায় তানযীমুল উম্মাহর ৬ শিক্ষার্থীর ৯ পুরস্কার জেলা পুলিশের অভিযানে ১৫০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ২ বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিলের ১৩তম সভা নগরীতে ৩০ লাখ টাকার বেশি বায়না দিয়েও ভূমিদস্যু অপপ্রচারের অভিযোগ জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে রাজশাহী মহানগর বিএনপির প্রস্তুতি সভা রাজশাহীতে বেকারি মালিকদের জন্য বিশেষ ছাড়ে মেশিনারিজ দেবে কিট্ ফাষ্ট
নোটিশ
রাজশাহীতে আমরাই প্রথম পূর্ণঙ্গ ই-পেপারে। ভিজিট করুন epaper.rajshahisongbad.com

পত্নীতলায় নবান্ন উৎসব

পত্নীতলা প্রতিনিধি
সর্বশেষ: বুধবার, ১৯ নভেম্বর, ২০২৫
পত্নীতলায় নবান্ন উৎসব
পত্নীতলায় নবান্ন উৎসব

নওগাঁ পত্নীতলায় বর্ণিল সাজে ব্যতিক্রম আয়োজনে নবান্ন উৎসব ১৪৩২ উদযাপন করা হয়েছে। বুধবার বেলা ২টার দিকে উপজেলা প্রশাসন, নজিপুর ইউনিয়ন পরিষদ এবং এনজিও ফোরাম পত্নীতলার যৌথ আয়োজনে নবান্ন উৎসবে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার আলীমুজ্জামান মিলন।

Advertisements

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোহাইমিনুল ইসলাম, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. আশীষ কুমার দেবনাথ, উপজেলা সমাজসেবা কর্মকর্তা ফিরোজ আল মামুন, উপজেলা আনসার ও ভিডিবি কর্মকর্তা বুলবুলি খাতুন, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা প্রহ্লাদ কুন্ডু। উৎসবের বর্নিল আয়োজনের মধ্যে উল্লেখযোগ্য ব্যাংডম পূর্ব মাঠে কৃষক শ্রমিকদের মাঝে ধান কাটার প্রতিযোগিতা। এতে ৮১ জন অংশগ্রহন করেন। তাদের মধ্য হতে পরিচ্ছন্নভাবে দ্রুত ধান কাটার জন্য ৯ জন কৃষাণ কৃষাণীকে পুরস্কৃত করা হয়। এরপর মাঠে বসেই কৃষাণ কৃষাণী এবং আমন্ত্রিত অতিথিবৃন্দের মাঝে নবান্নের খাবার পরিবেশন করা হয় ।


আরো খবর