• ঢাকা, বাংলাদেশ বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ১১:৫৮ অপরাহ্ন
শিরোনাম
রাজশাহীতে বাসায় ঢুকে জজের ছেলেকে হত্যা, আসামীর মৃত্যুদণ্ড রাজশাহী কলেজে আন্তর্জাতিক হিসাববিজ্ঞান দিবস উদযাপন রাজশাহীতে সুবিধাবঞ্চিত শিশুদের সঙ্গে এনপিবি নিউজের প্রথম বর্ষপূর্তি উদযাপন বরেন্দ্র যুব এগ্রোইকোলজি সম্মেলন উপলক্ষে ১৫ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন ৭ নভেম্বর ১৯৭৫ : আমার চোখে সিপাহি-জনতার বিপ্লব বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হলো ভিইউ সাইফিউশন কৃষকের সার পাচার ও অপচয় ঠেকাতে নজরদারির আহ্বান কৃষিমন্ত্রীর পবায় নিজ উদ্যোগে শতাধিক মানুষের মাঝে শীতবস্ত্র ও নগদ অর্থ বিতরণ শিশুর পুষ্টিই জাতির শক্তি,আমাদের করণীয় ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতায় তানযীমুল উম্মাহর ৬ শিক্ষার্থীর ৯ পুরস্কার
নোটিশ
রাজশাহীতে আমরাই প্রথম পূর্ণঙ্গ ই-পেপারে। ভিজিট করুন epaper.rajshahisongbad.com

তানোরে মোটরসাইকেল চুরির সময় যুবক আটক

তানোর প্রতিনিধি
সর্বশেষ: শুক্রবার, ৪ জুলাই, ২০২৫
তানোরে মোটরসাইকেল চুরির সময় যুবক আটক
তানোরে মোটরসাইকেল চুরির সময় যুবক আটক

রাজশাহীর তানোরে মোটরসাইকেল চুরির সময় জনতার হাতে আটক হয়েছেন মোহনপুর উপজেলার লিটন হোসেন (২২) নামের এক যুবক।তিনি মোহনপুর উপজেলার রায়ঘাটি ইউনিয়নের লালইচ গ্রামের ৫ নং ওয়ার্ড মেম্বার জেকের আলীর ছেলে।

Advertisements

এলাকাবাসী ও প্রত্যক্ষ দর্শীরা জানান,শুক্রবার জুমার নামাজের সময় তানোর উপজেলার সরনজাই ইউনিয়নের মণ্ডলপাড়া এলাকা থেকে গোদাগাড়ী উপজেলার এক ব্যক্তির মোটরসাইকেল চুরি করে পালানোর চেষ্টা করেন লিটন হোসেন।চুরি করার সময় এলাকাবাসী তাকে ধরে ফেলে এবং উত্তমমধ্যম দিয়ে গোদাগাড়ী থানার পুলিশের কাছে সোপর্দ করে।

তানোর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) আফজাল হোসেন বলেন, ঘটনাস্থল তানোর থানার আওতায় হলেও মোটরসাইকেলটির মালিক গোদাগাড়ী উপজেলার বাসিন্দা হওয়ায় বিষয়টি গোদাগাড়ী থানায় হস্তান্তর করা হয়েছে। গোদাগাড়ী থানার ওসি রুহুল আমিন জানান,মোটরসাইকেল চুরির ঘটনায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।


আরো খবর