• ঢাকা, বাংলাদেশ বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ১১:৪৮ অপরাহ্ন
শিরোনাম
রাজশাহীতে বাসায় ঢুকে জজের ছেলেকে হত্যা, আসামীর মৃত্যুদণ্ড রাজশাহী কলেজে আন্তর্জাতিক হিসাববিজ্ঞান দিবস উদযাপন রাজশাহীতে সুবিধাবঞ্চিত শিশুদের সঙ্গে এনপিবি নিউজের প্রথম বর্ষপূর্তি উদযাপন বরেন্দ্র যুব এগ্রোইকোলজি সম্মেলন উপলক্ষে ১৫ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন ৭ নভেম্বর ১৯৭৫ : আমার চোখে সিপাহি-জনতার বিপ্লব বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হলো ভিইউ সাইফিউশন কৃষকের সার পাচার ও অপচয় ঠেকাতে নজরদারির আহ্বান কৃষিমন্ত্রীর পবায় নিজ উদ্যোগে শতাধিক মানুষের মাঝে শীতবস্ত্র ও নগদ অর্থ বিতরণ শিশুর পুষ্টিই জাতির শক্তি,আমাদের করণীয় ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতায় তানযীমুল উম্মাহর ৬ শিক্ষার্থীর ৯ পুরস্কার
নোটিশ
রাজশাহীতে আমরাই প্রথম পূর্ণঙ্গ ই-পেপারে। ভিজিট করুন epaper.rajshahisongbad.com

নাটোরে বাস চাপা দিয়ে নিহতের মামলায় বাসচালক গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক
সর্বশেষ: বুধবার, ২৫ জুন, ২০২৫
নাটোরে বাস চাপা দিয়ে নিহতের মামলায় বাসচালক গ্রেপ্তার
নাটোরে বাস চাপা দিয়ে নিহতের মামলায় বাসচালক গ্রেপ্তার

নাটোরের বেলঘড়িয়ায় বেপরোয়া গতিতে সিএনজিকে বাস চাপা দিয়ে ৪ জন নিহতের ঘটনায় সড়ক হত্যা মামলার একমাত্র আসামী বাসচালককে গ্রেপ্তার করেছে র‌্যাব-৫। মঙ্গলবার রাত ৮ টার দিকে নগরীর শাহমখদুম থানাধীন নওদাপাড়া নতুন বাসস্ট্যন্ড এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃত আসামী মামুনুর রশিদ (৩০) বেলপুকুর থানার ভাংড়া এলাকার আশরাফ আলীর ছেলে। র‌্যাব-৫ অধিনায়কের কার্যালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে র‌্যাব জানায়, গত ২০ জুন বিকেল আনুমানিক সাড়ে ৪ টার সময় নাটোর জেলার সদর থানাধীন বেলঘড়িয়া বাইপাস নামক স্থানে কেয়ার হাসপাতালের সামনে নাটোর-রাজশাহী মহাসড়কের উপর সিরাজগঞ্জ হতে রাজশাহী গামী যাত্রীবাহী বাস এবং সিরাজগঞ্জ হতে নাটোর গামী সিএনজি পৌঁছালে উক্ত বাসের চালক দ্রুত ও বেপরোয়া গতিতে গাড়ী চালিয়ে সামনে থেকে স্বজোরে ধাক্কা দিলে ঘটনাস্থলেই উক্ত সিএনজি চালক বাবু (৪০) নিহত হয় এবং ৩/৪ জন অজ্ঞাতনামা যাত্রী গুরুতর আহত ও জখমপ্রাপ্ত হলে নাটোর সদর হাসপাতালে নেয়ার পথে অজ্ঞাতনামা আরো ১ জন যাত্রী মৃত্যুবরণ করে। পরবর্তীতে চিকিৎসারত অবস্থায় আরো ২ জন যাত্রীসহ উক্ত মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় ৪ জন যাত্রী নিহত হয়।
এরই ধারাবাহিকতায় ২৪ জুন রাত ৮ টার দিকে রাজশাহী মহানগরীর শাহমখদুম থানাধীন নওদাপাড়া নতুন বাসস্ট্যান্ড এলাকায় অভিযান পরিচালনা করে সড়ক আইনে ক্লুলেস হত্যা মামলার সন্দিগ্ধ প্রধান ও একমাত্র আসামীকে র‌্যাব গ্রেপ্তার করে এবং জব্দকৃত ১টি মোবাইল ও ২টি সীম উদ্ধার করে। আসামীকে ঝলমলিয়া হাইওয়ে থানায় হস্তান্তর করা হয়েছে।

Advertisements


আরো খবর