• ঢাকা, বাংলাদেশ বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ১১:১৮ অপরাহ্ন
শিরোনাম
রাজশাহীতে বাসায় ঢুকে জজের ছেলেকে হত্যা, আসামীর মৃত্যুদণ্ড রাজশাহী কলেজে আন্তর্জাতিক হিসাববিজ্ঞান দিবস উদযাপন রাজশাহীতে সুবিধাবঞ্চিত শিশুদের সঙ্গে এনপিবি নিউজের প্রথম বর্ষপূর্তি উদযাপন বরেন্দ্র যুব এগ্রোইকোলজি সম্মেলন উপলক্ষে ১৫ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন ৭ নভেম্বর ১৯৭৫ : আমার চোখে সিপাহি-জনতার বিপ্লব বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হলো ভিইউ সাইফিউশন কৃষকের সার পাচার ও অপচয় ঠেকাতে নজরদারির আহ্বান কৃষিমন্ত্রীর পবায় নিজ উদ্যোগে শতাধিক মানুষের মাঝে শীতবস্ত্র ও নগদ অর্থ বিতরণ শিশুর পুষ্টিই জাতির শক্তি,আমাদের করণীয় ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতায় তানযীমুল উম্মাহর ৬ শিক্ষার্থীর ৯ পুরস্কার
নোটিশ
রাজশাহীতে আমরাই প্রথম পূর্ণঙ্গ ই-পেপারে। ভিজিট করুন epaper.rajshahisongbad.com

নওগাঁয় বৈষম্য বিরোধী ছাত্রদের বিক্ষোভ পন্ড, মসজিদে দোয়া

নওগাঁ প্রতিনিধি
সর্বশেষ: শুক্রবার, ২ আগস্ট, ২০২৪

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহতের আত্মার মাগফিরাত কামনা ও আহতদের সুস্থার জন্য নওগাঁয় মসজিদে দোয়া ও মুনাজাত হয়েছে। শুক্রবার বাদ জুমার পর নওগাঁ সদর উপজেলা মডেল মসজিদে দোয়া পরিচালনা করেন মসজিদের ঈমাম হাফেজ মাওলানা মো. আনোয়ার হোসাইন। এসময় নিহতের আত্মার মাগফিরাত কামনা করা হয়।
একই সাথে আহতদের দ্রুত সুস্থতার জন্য দোয়া করা হয়। অপরদিকে শহরের মুক্তির মোড় নওগাঁ জেলা মডেল মসজিদে জুমার নামাজের পর গুড়ি গুড়ি বৃষ্টির মধ্যে বৈষম্য বিরোধী ছাত্রদের আন্দোলনের জন্য অভিভাবক ও শিক্ষার্থীরা মিছিল বের করার চেষ্টা করে। তবে আইনশৃঙ্খলা বাহিনীর বাঁধায় মসজিদ চত্বরের বাহিরে মিছিলটি বের হতে পারেনি। তবে মসজিদ চত্বরেই শিক্ষার্থীরা নিহতদের বিচার দাবীতে প্রায় ঘন্টাব্যাপী বিক্ষোভ করে। পরে পুলিশের পক্ষ থেকে তাদের বুঝিয়ে শান্ত করা হয়।
এসময় পুলিশের পাশাপাশি নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সেনাবাহিনীরাও উপস্থিত ছিলেন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ঘোষিত কর্মসূচিকে ঘিরে নওগাঁয় সতর্ক অবস্থানে রয়েছে পুলিশ, সেনাবাহিনী ও বিজিবি। শুক্রবার দুপুর ১২ টার পর থেকে শহরের গুরুত্বপূর্ন সড়ক ও মোড়ে মাড়ে টহল দিতে দেখা যায় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের। এছাড়া গুরুত্বপূর্ন স্থানগুলোতে পুলিশ মোতায়েন থাকতে দেখা গেছে।


আরো খবর