• ঢাকা, বাংলাদেশ রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৩:২২ পূর্বাহ্ন
শিরোনাম
শহীদ মামুন মাহমুদ পুলিশ লাইনস স্কুল অ্যান্ড কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীনবরণ বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের প্রথম অ্যালামনাই পুনর্মিলনী অনুষ্ঠিত বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিল এবং আইকিউএসি, বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের যৌথ উদ্যোগে কর্মশালা অনুষ্ঠিত রাজশাহীতে বাসায় ঢুকে জজের ছেলেকে হত্যা, আসামীর মৃত্যুদণ্ড রাজশাহী কলেজে আন্তর্জাতিক হিসাববিজ্ঞান দিবস উদযাপন রাজশাহীতে সুবিধাবঞ্চিত শিশুদের সঙ্গে এনপিবি নিউজের প্রথম বর্ষপূর্তি উদযাপন বরেন্দ্র যুব এগ্রোইকোলজি সম্মেলন উপলক্ষে ১৫ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন ৭ নভেম্বর ১৯৭৫ : আমার চোখে সিপাহি-জনতার বিপ্লব বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হলো ভিইউ সাইফিউশন কৃষকের সার পাচার ও অপচয় ঠেকাতে নজরদারির আহ্বান কৃষিমন্ত্রীর
নোটিশ
রাজশাহীতে আমরাই প্রথম পূর্ণঙ্গ ই-পেপারে। ভিজিট করুন epaper.rajshahisongbad.com

বাঘায় ফেন্সিডিলসহ মাদক কারবারী গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক
সর্বশেষ: বৃহস্পতিবার, ১ আগস্ট, ২০২৪

রাজশাহী জেলা গোয়েন্দা পুলিশের একটি দল বাঘার গোকুলপুর গ্রাম এলাকায় অভিযান চালিয়ে ফেন্সিডিলসহ এক মাদক কারবারীকে গ্রেপ্তার করেছে। জেলা বিডি পুলিশ বৃধবার দিবাত রাত সাড়ে ১২টার দিকে এ অভিযান চালায়।

Advertisements

গ্রেপ্তারকৃত নাম ফজর আলী (৩০)। তিনি কুষ্টিয়া জেলার দৌলতপুর থানার বাংলাবাজার গ্রামের নোমান ব্যাপারীর ছেলে।

রাজশাহী জেলার অতিরিক্ত পুলিশ সুপার রফিকুল আলম জানান, জেলার ডিবির এরটি দল বাঘা থানা পানিকামড়া বাজার ও তার সন্নিহিত এলাকায় মাদক উদ্ধারের জন্য নিয়োজিত ছিলো। তারা গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে, গোকুলপুর গ্রামের তাহেরের ঘাটের পশ্চিমপাশে বট গাছের নিচে দুইজন ব্যক্তি অবৈধ মাদকদ্রব্য ফেন্সিডিল বিক্রির জন্য অবস্থান করছে। এমন সংবাদের ভিত্তিতে ওসি ডিবি পুলিশের ওই দল রাত সাড়ে ১২টায় অভিযান পরিচালনা করে।

এতে ডিবি পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টাকালে ফজর আলীকে গ্রেপ্তার করে বিডি পুলিশ। তবে সেখান থেকে আরো একজন পালিয়ে যায়। পরে তার দেহ তল্লাশি করে ১৬০ বোতল ফেন্সিডিল উদ্ধার হয়। পরে তাকে বাঘা থানায় সোপর্দ করে তার বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে একটি মামলা দেয়া হয়েছে।


আরো খবর