• ঢাকা, বাংলাদেশ মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ১১:৪০ অপরাহ্ন
শিরোনাম
রাজশাহী কলেজে আন্তর্জাতিক হিসাববিজ্ঞান দিবস উদযাপন রাজশাহীতে সুবিধাবঞ্চিত শিশুদের সঙ্গে এনপিবি নিউজের প্রথম বর্ষপূর্তি উদযাপন বরেন্দ্র যুব এগ্রোইকোলজি সম্মেলন উপলক্ষে ১৫ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন ৭ নভেম্বর ১৯৭৫ : আমার চোখে সিপাহি-জনতার বিপ্লব বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হলো ভিইউ সাইফিউশন কৃষকের সার পাচার ও অপচয় ঠেকাতে নজরদারির আহ্বান কৃষিমন্ত্রীর পবায় নিজ উদ্যোগে শতাধিক মানুষের মাঝে শীতবস্ত্র ও নগদ অর্থ বিতরণ শিশুর পুষ্টিই জাতির শক্তি,আমাদের করণীয় ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতায় তানযীমুল উম্মাহর ৬ শিক্ষার্থীর ৯ পুরস্কার জেলা পুলিশের অভিযানে ১৫০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ২
নোটিশ
রাজশাহীতে আমরাই প্রথম পূর্ণঙ্গ ই-পেপারে। ভিজিট করুন epaper.rajshahisongbad.com

গাজায় ইসরায়েলি হামলায় আল জাজিরার দুই সাংবাদিক নিহত

রাজশাহী সংবাদ ডেস্ক
সর্বশেষ: বৃহস্পতিবার, ১ আগস্ট, ২০২৪

আল জাজিরা অ্যারাবিকের সাংবাদিক ইসমাইল আল-গউল ও তার ক্যামেরাম্যান রামি আল-রিফি ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরায়েলি হামলায় নিহত হয়েছেন।

Advertisements

প্রাথমিক তথ্য অনুযায়ী, বুধবার গাজা সিটির পশ্চিম দিকে শাতি শরণার্থী শিবিরে ওই দুই সাংবাদিকের গাড়িতে হামলা হয়।

এতে তারা নিহত হন।
সদ্য নিহত হামাস নেতা ইসমাইল হানিয়ার বাড়ির কাছে এ হামলার ঘটনা ঘটে। হানিয়া হামাসের রাজনৈতিক নেতা। মঙ্গলবার দিবাগত রাতে তিনি ইরানের রাজধানী তেহরানে এক হামলায় নিহত হন। গোষ্ঠীটির দাবি এ হামলা চালিয়েছে ইসরায়েল।

আল-জাজিরার সাংবাদিক আনাস আল-শরীফ গাজা থেকে জানান, তার দুই সহকর্মীর মরদেহ হাসপাতালে নেওয়ার সময় তিনি সেখানে ছিলেন।

তিনি বলেন, নিহত সাংবাদিক ইসমাই বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের কষ্ট এবং আহতদের দুঃখ-কষ্টের কথা জানাচ্ছিলেন। পাশাপাশি তিনি গাজায় নিরীহ মানুষের ওপর ইসরায়েলি দখলদারত্বের চালানো তাণ্ডব নিয়েও খবর দিচ্ছিলেন।

আনাস আল-শরীফ বলেন, আসলে যা ঘটেছে তা বলার ভাষা নেই।

হামলার সময় ইসমাইল ও রামি- দুজনই মিডিয়া পোশাক পরিহিত ছিলেন। তাদের গাড়িতেও শনাক্তকরণ চিহ্ন ছিল। হামলার ১৫ মিনিট আগেই তারা নিউজ ডেস্কে যোগাযোগ করেছিলেন।


আরো খবর