• ঢাকা, বাংলাদেশ রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৩:৩২ পূর্বাহ্ন
শিরোনাম
শহীদ মামুন মাহমুদ পুলিশ লাইনস স্কুল অ্যান্ড কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীনবরণ বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের প্রথম অ্যালামনাই পুনর্মিলনী অনুষ্ঠিত বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিল এবং আইকিউএসি, বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের যৌথ উদ্যোগে কর্মশালা অনুষ্ঠিত রাজশাহীতে বাসায় ঢুকে জজের ছেলেকে হত্যা, আসামীর মৃত্যুদণ্ড রাজশাহী কলেজে আন্তর্জাতিক হিসাববিজ্ঞান দিবস উদযাপন রাজশাহীতে সুবিধাবঞ্চিত শিশুদের সঙ্গে এনপিবি নিউজের প্রথম বর্ষপূর্তি উদযাপন বরেন্দ্র যুব এগ্রোইকোলজি সম্মেলন উপলক্ষে ১৫ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন ৭ নভেম্বর ১৯৭৫ : আমার চোখে সিপাহি-জনতার বিপ্লব বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হলো ভিইউ সাইফিউশন কৃষকের সার পাচার ও অপচয় ঠেকাতে নজরদারির আহ্বান কৃষিমন্ত্রীর
নোটিশ
রাজশাহীতে আমরাই প্রথম পূর্ণঙ্গ ই-পেপারে। ভিজিট করুন epaper.rajshahisongbad.com

রাজশাহীতে পুলিশের অভিযানে গাঁজাসহ গ্রেপ্তার ২

নিজস্ব প্রতিবেদক
সর্বশেষ: মঙ্গলবার, ৩০ জুলাই, ২০২৪
filter: 0; fileterIntensity: 0.0; filterMask: 0; captureOrientation: 0; brp_mask:0; brp_del_th:null; brp_del_sen:null; delta:null; module: photo;hw-remosaic: false;touch: (-1.0, -1.0);sceneMode: 8;cct_value: 0;AI_Scene: (-1, -1);aec_lux: 0.0;aec_lux_index: 0;albedo: ;confidence: ;motionLevel: -1;weatherinfo: null;temperature: 39;

রাজশাহী মহানগরীর রামচন্দ্রপুর হাদির মোড় এলাকা থেকে ১ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারীকে গ্রেপ্তার করেছে। গতকাল সোমবার রাতে রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) একটি দল অভিযান চালিয়ে গাঁজা উদ্ধার ও দুই মাদক কারবারীকে গ্রেপ্তার করে।

Advertisements

গ্রেপ্তারকৃতরা হলো- নাজমুল হাসান রাব্বি (২৬) ও আবুল হাসান (২৩)। নাজমুল হাসান রাব্বি কুমিল্লা জেলার কুমিল্লা সদর দক্ষিণ থানার ভুলিয়ারা এলাকার মৃত মন্তাজ উদ্দিনের ছেলে ও আবুল হাসান একই এলাকার মো: আব্দুল মালেকের ছেলে।

নগর পুলিশ জানায়,  গতকাল সোমবার (২৯ জুলাই) রাতে রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশের একটি মহানগর এলাকায় মাদকদ্রব্য উদ্ধার অভিযান ডিউটি করছিলো। এসময় তারা গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন বোয়ালিয়া মডেল থানার রামচন্দ্রপুর হাদির মোড় এলাকায় দুই ব্যক্তি গাঁজা বিক্রির জন্য অবস্থান করছে।

উক্ত সংবাদের পরিপ্রেক্ষিতে ডিবি পুলিশের ওই দল রাত সোয়া ১ টায় বোয়ালিয়া মডেল থানার রামচন্দ্রপুর হাদির মোড় এলাকায় অভিযান চালিয়ে  নাজমুল হাসান রাব্বি ও আবুল হাসানকে গ্রেপ্তার করে। এসময় তাদের কাছ থেকে ১ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতরা জানায়, গাঁজাগুলো বিক্রয়ের জন্য তাদের কাছে রেখেছিলো। তারা দীর্ঘদিন যাবৎ পরস্পর যোগশাজসে গাঁজা কুমিল্লা থেকে নিয়ে রাজশাহী মহানগরীর মাদক ব্যবসায়ীর কাছে বিক্রি করে আসছে।

গ্রেফতারকৃতদের বোয়ালিয়া মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।


আরো খবর