• ঢাকা, বাংলাদেশ মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ১১:৪১ অপরাহ্ন
শিরোনাম
রাজশাহী কলেজে আন্তর্জাতিক হিসাববিজ্ঞান দিবস উদযাপন রাজশাহীতে সুবিধাবঞ্চিত শিশুদের সঙ্গে এনপিবি নিউজের প্রথম বর্ষপূর্তি উদযাপন বরেন্দ্র যুব এগ্রোইকোলজি সম্মেলন উপলক্ষে ১৫ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন ৭ নভেম্বর ১৯৭৫ : আমার চোখে সিপাহি-জনতার বিপ্লব বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হলো ভিইউ সাইফিউশন কৃষকের সার পাচার ও অপচয় ঠেকাতে নজরদারির আহ্বান কৃষিমন্ত্রীর পবায় নিজ উদ্যোগে শতাধিক মানুষের মাঝে শীতবস্ত্র ও নগদ অর্থ বিতরণ শিশুর পুষ্টিই জাতির শক্তি,আমাদের করণীয় ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতায় তানযীমুল উম্মাহর ৬ শিক্ষার্থীর ৯ পুরস্কার জেলা পুলিশের অভিযানে ১৫০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ২
নোটিশ
রাজশাহীতে আমরাই প্রথম পূর্ণঙ্গ ই-পেপারে। ভিজিট করুন epaper.rajshahisongbad.com

ব্রাউন ব্রেড আইসক্রিম খেয়েছেন কখনো?

লাইফস্টাইল ডেস্ক
সর্বশেষ: রবিবার, ২৮ জুলাই, ২০২৪

কত ধরনের আইসক্রিমের নামই না শুনেছেন হয়তো। কিন্তু ব্রাউন ব্রেড দিয়েও বানানো যায় সুস্বাদু আইসক্রিম, তা জানেন কয়জন? সহজ উপকরণে বাড়িতেই বানিয়ে ফেলুন ব্রাউন ব্রেড আইসক্রিম।

Advertisements

তাহলে চলুন জানি সহজ রেসিপি-
যা লাগবে: এক কাপ দুধ, চিনি আধ কাপের একটু বেশি, ডিম চারটি, ব্রাউন ব্রেড পাঁচ স্লাইস, দুই কাপ ক্রিম, কমলালেবুর রস আধ কাপ/চকোলেট এসেন্স ও চকো ক্রিম

যেভাবে বানাবেন: একটি প্যানে দুধ ও চিনি একসঙ্গে মাঝারি আঁচে বসান। দুধ ঘন হলে নামিয়ে নিন। আরেকটা পাত্রে ডিমের হলুদ অংশ নিয়ে তার মধ্যে ফোটানো দুধ ধীরে ধীরে মিশিয়ে ফেটাতে থাকুন। মিশ্রণটা ফুলো-ফুলো হলে সেটাকে আবার প্যানে ঢেলে কম আঁচে বসিয়ে দিন। মিশ্রণ বেশ গাঢ় হলে নামিয়ে ঠান্ডা করুন।

আরেকটি প্যানে মাঝারি আঁচে ব্রেডগুলো সেঁকে নিন। সেগুলো মুচমুচে হলে গুড়া করুন। এর আগের মিশ্রণের মধ্যে ব্রেডক্রাম্ব এবং কমলালেবুর রস মেশান। এখানে কেউ চাইলে চকোলেট এসেনস ও চকো ক্রিমও মেশাতে পারেন। এয়ারটাইট কন্টেনারে মিশ্রণটা ঢেলে, ভালো মতো মুখটা বন্ধ করে ফ্রিজে রেখে দিন কিছুক্ষণ। এরপর একটি পাত্রে ক্রিম ফেটিয়ে নিন। তারপর ফ্রিজে রাখা মিশ্রণের মধ্যে ফেটানো ক্রিম ঢেলে ছয় ঘণ্টা ফ্রিজে রেখে দিন। এবার একটি পাউরুটি সেঁকে ঠান্ডা করে তার ওপর কমলালেবুর রস ছড়িয়ে আইসক্রিম রেখে পরিবেশন করুন।


আরো খবর