• ঢাকা, বাংলাদেশ বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৪:১৫ অপরাহ্ন
শিরোনাম
রাজশাহী কলেজে আন্তর্জাতিক হিসাববিজ্ঞান দিবস উদযাপন রাজশাহীতে সুবিধাবঞ্চিত শিশুদের সঙ্গে এনপিবি নিউজের প্রথম বর্ষপূর্তি উদযাপন বরেন্দ্র যুব এগ্রোইকোলজি সম্মেলন উপলক্ষে ১৫ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন ৭ নভেম্বর ১৯৭৫ : আমার চোখে সিপাহি-জনতার বিপ্লব বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হলো ভিইউ সাইফিউশন কৃষকের সার পাচার ও অপচয় ঠেকাতে নজরদারির আহ্বান কৃষিমন্ত্রীর পবায় নিজ উদ্যোগে শতাধিক মানুষের মাঝে শীতবস্ত্র ও নগদ অর্থ বিতরণ শিশুর পুষ্টিই জাতির শক্তি,আমাদের করণীয় ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতায় তানযীমুল উম্মাহর ৬ শিক্ষার্থীর ৯ পুরস্কার জেলা পুলিশের অভিযানে ১৫০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ২
নোটিশ
রাজশাহীতে আমরাই প্রথম পূর্ণঙ্গ ই-পেপারে। ভিজিট করুন epaper.rajshahisongbad.com

রাবি প্রশাসন ভবনে তালা; তিন ঘন্টা যাবত অবরুদ্ধ উপাচার্য

রাবি প্রতিবেদক
সর্বশেষ: বুধবার, ১৭ জুলাই, ২০২৪

বিশ্ববিদ্যালয়সহ সারা দেশে শিক্ষার্থীদের উপর ছাত্রলীগ কর্তৃক হামলার প্রতিবাদ জানিয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) প্রশাসন ভবনের মুল ফটক তালা দিয়ে বিক্ষোভ মিছিল করছে শিক্ষার্থীরা। এদিকে প্রায় চার ঘন্টা যাবত অনেক অবস্থায় আছে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. গোলাম সাব্বির সাত্তারসহ বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের একাধিক গুরুত্বপূর্ণ ব্যক্তি।
বুধবার (১৭ জুলাই) বিকাল ৭টায় প্রতিবেদন লেখা পর্যন্ত প্রশাসন ভবন তালা মেরে রাখেন শিক্ষার্থীরা। এসময় প্রশাসন ভবনের বিদ্যুৎ সংযোগ কেটে দেন আন্দোলনরত শিক্ষার্থীরা।
এর আগে, বিকাল তিনটায় বিশ্ববিদ্যালয় প্রশাসন ভবনের প্রধান ফটকে তালা দেন শিক্ষার্থীরা। এসময় বিশ্ববিদ্যালয় প্রশাসনের প্রায় শতাধিক শিক্ষক-কর্মকর্তা ও কার্মচারী প্রশাসন ভবনে আটকা পড়েন। এদিকে বিকাল ৪ টায় শিক্ষার্থীদের একদল প্রতিনিধি বিশ্ববিদ্যালয় প্রশাসনের সাথে উন্মুক্ত আলোচনায় বসেন। সেখানে শিক্ষার্থীদের সকল দাবি মেনে না নেওয়ায় তারা তালা খুলে দেয়নি।
এদিকে শিক্ষার্থীরা তালা মেরে প্রতিবেদন লেখা পর্যন্ত আন্দোলন চালিয়ে যান। বিশ্ববিদ্যালয় এলাকাজুড়ে পুলিশ ও বিজিবি মোতায়েন করা হয়েছে।


আরো খবর