• ঢাকা, বাংলাদেশ মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৯:০০ অপরাহ্ন
শিরোনাম
রাজশাহী কলেজে আন্তর্জাতিক হিসাববিজ্ঞান দিবস উদযাপন রাজশাহীতে সুবিধাবঞ্চিত শিশুদের সঙ্গে এনপিবি নিউজের প্রথম বর্ষপূর্তি উদযাপন বরেন্দ্র যুব এগ্রোইকোলজি সম্মেলন উপলক্ষে ১৫ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন ৭ নভেম্বর ১৯৭৫ : আমার চোখে সিপাহি-জনতার বিপ্লব বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হলো ভিইউ সাইফিউশন কৃষকের সার পাচার ও অপচয় ঠেকাতে নজরদারির আহ্বান কৃষিমন্ত্রীর পবায় নিজ উদ্যোগে শতাধিক মানুষের মাঝে শীতবস্ত্র ও নগদ অর্থ বিতরণ শিশুর পুষ্টিই জাতির শক্তি,আমাদের করণীয় ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতায় তানযীমুল উম্মাহর ৬ শিক্ষার্থীর ৯ পুরস্কার জেলা পুলিশের অভিযানে ১৫০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ২
নোটিশ
রাজশাহীতে আমরাই প্রথম পূর্ণঙ্গ ই-পেপারে। ভিজিট করুন epaper.rajshahisongbad.com

একমাত্র ঈশ্বরই আমাকে বাঁচিয়েছেন: ট্রাম্প

রাজশাহী সংবাদ ডেস্ক
সর্বশেষ: সোমবার, ১৫ জুলাই, ২০২৪

হামলা থেকে বেঁচে যাওয়ার জন্য ঈশ্বরকে কৃতজ্ঞতা জানিয়েছেন মার্কিন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

Advertisements

রোববার (১৪ জুলাই) সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে এক বিবৃতিতে ট্রাম্প এই কৃতজ্ঞতা প্রকাশ করেন।

বিবৃতিতে ট্রাম্প বলেন, এই হামলার ঘটনা থেকে একমাত্র ঈশ্বরই আমাকে বাঁচিয়েছেন। আমরা এখন আর ভয় পাব না। আমরা এমন পরিস্থিতিতে মনোবল অটুট রাখব এবং বিশ্বাস হারাব না।

তিনি বলেন, এ ঘটনায় যারা আহত হয়েছেন, তাদের সুস্থতার জন্য প্রার্থনা করি। আর যারা মারা গেছেন, তারা আমাদের সবার মনে গেঁথে থাকবেন।

আমি সত্যিই এই দেশটাকে ভালোবাসি। আমি আপনাদের সবাইকে ভালোবাসি। এই সপ্তাহেই আমি উইসকনসিনে আমাদের এই দেশের মানুষদের উদ্দেশ্যে কথা বলব। সেই সময়ের অপেক্ষায় আছি।

উল্লেখ্য, যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সমাবেশে হামলার ঘটনা ঘটেছে। এতে সাবেক এ রিপাবলিকান প্রেসিডেন্ট ডান কানে গুলিবিদ্ধ হয়েছেন।

স্থানীয় সময় শনিবার (১৩ জুলাই) সন্ধ্যা ৬টা ১৫ মিনিটের দিকে পেনসিলভানিয়ায় এক নির্বাচনী প্রচারে এ ঘটনা ঘটে। হামলাকারীর গুলিতে আহত হয়েছেন ট্রাম্প। তবে তা গুরুতর নয়।

সন্দেহভাজন হামলাকারী পুলিশের গুলিতে নিহত হয়েছেন। একজন সমর্থকও নিহত হয়েছেন বলে জানা গেছে।


আরো খবর