• ঢাকা, বাংলাদেশ বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৭:৫৬ অপরাহ্ন
শিরোনাম
রাজশাহী কলেজে আন্তর্জাতিক হিসাববিজ্ঞান দিবস উদযাপন রাজশাহীতে সুবিধাবঞ্চিত শিশুদের সঙ্গে এনপিবি নিউজের প্রথম বর্ষপূর্তি উদযাপন বরেন্দ্র যুব এগ্রোইকোলজি সম্মেলন উপলক্ষে ১৫ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন ৭ নভেম্বর ১৯৭৫ : আমার চোখে সিপাহি-জনতার বিপ্লব বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হলো ভিইউ সাইফিউশন কৃষকের সার পাচার ও অপচয় ঠেকাতে নজরদারির আহ্বান কৃষিমন্ত্রীর পবায় নিজ উদ্যোগে শতাধিক মানুষের মাঝে শীতবস্ত্র ও নগদ অর্থ বিতরণ শিশুর পুষ্টিই জাতির শক্তি,আমাদের করণীয় ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতায় তানযীমুল উম্মাহর ৬ শিক্ষার্থীর ৯ পুরস্কার জেলা পুলিশের অভিযানে ১৫০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ২
নোটিশ
রাজশাহীতে আমরাই প্রথম পূর্ণঙ্গ ই-পেপারে। ভিজিট করুন epaper.rajshahisongbad.com

বদলগাছীতে ৪৯৭ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ আটক ১

নওগাঁ প্রতিনিধি
সর্বশেষ: মঙ্গলবার, ৪ জুন, ২০২৪

নওগাঁর বদলগাছীতে মাদক ব্যবসায়ি ইলিয়াস হোসেন (২৮) ৪৯৭ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ আটক করেছে র‌্যাব। মঙ্গলবার ভোরে বদলগাছীর থানার চাকলা গ্রামে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। আটক ইলিয়াস হোসেন ওই গ্রামের বেলাল হোসেন এর ছেলে।

এসময় নয়ন (৩১) নামে অপর এক মাদক ব্যবসায়ি পালিয়ে যায়। র‌্যাব-৫ জয়পুরহাট ক্যাম্প থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা যায়।

Advertisements

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়-আটক ইলিয়াস চিহ্নিত মাদক কারবারী। সে সীমান্তবর্তী এলাকা থেকে মাদক সংগ্রহ করে পলাতক আসামী নয়ন এর মাধ্যমে জেলার বিভিন্ন এলাকায় খুচরা ও পাইকারী বিক্রি করতো। এমন সংবাদের ভিত্তিতে গত কয়েকদিন ধরে র‌্যাব-৫ গোয়েন্দা দল উক্ত ব্যক্তিদের গতিবিধি পর্যবেক্ষণ শুরু করে।

সোমবার ভোরে গোপন সংবাদের ভিত্তিতে মাদক ক্রয়-বিক্রয়ের সময় চাকলা গ্রাম থেকে ইলিয়াস হোসেন কে আটক করা হলেও নয়ন কৌশলে পালিয়ে যায়। পরবর্তীতে ইলিয়াস কে তল্লাশি করলে তার নিকট থেকে অবৈধ মাদকদ্রব্য ৪৯৭ পিচ ট্যাপেন্টাডল ট্যাবলেট ও মাদক বিক্রির ৭ হাজার ৭৯০ টাকা উদ্ধার করা হয়।

আটক আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে  অনুযায়ী বদলগাছী থানায় একটি মামলা রুজু করা হয়েছে।


আরো খবর