• ঢাকা, বাংলাদেশ বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৭:৫৪ অপরাহ্ন
শিরোনাম
রাজশাহী কলেজে আন্তর্জাতিক হিসাববিজ্ঞান দিবস উদযাপন রাজশাহীতে সুবিধাবঞ্চিত শিশুদের সঙ্গে এনপিবি নিউজের প্রথম বর্ষপূর্তি উদযাপন বরেন্দ্র যুব এগ্রোইকোলজি সম্মেলন উপলক্ষে ১৫ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন ৭ নভেম্বর ১৯৭৫ : আমার চোখে সিপাহি-জনতার বিপ্লব বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হলো ভিইউ সাইফিউশন কৃষকের সার পাচার ও অপচয় ঠেকাতে নজরদারির আহ্বান কৃষিমন্ত্রীর পবায় নিজ উদ্যোগে শতাধিক মানুষের মাঝে শীতবস্ত্র ও নগদ অর্থ বিতরণ শিশুর পুষ্টিই জাতির শক্তি,আমাদের করণীয় ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতায় তানযীমুল উম্মাহর ৬ শিক্ষার্থীর ৯ পুরস্কার জেলা পুলিশের অভিযানে ১৫০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ২
নোটিশ
রাজশাহীতে আমরাই প্রথম পূর্ণঙ্গ ই-পেপারে। ভিজিট করুন epaper.rajshahisongbad.com

বরেন্দ্র এক্সপ্রেসের স্প্রিং সকাপ ভেঙে ট্রেন বিকল, আড়াই ঘন্টা ভোগান্তিতে যাত্রীরা

নওগাঁ প্রতিনিধি
সর্বশেষ: মঙ্গলবার, ৪ জুন, ২০২৪

নওগাঁর রাণীনগরে চিলাহাটি থেকে ছেড়ে আসা রাজশাহীগামী বরেন্দ্র এক্সপ্রেসের একটি বগির স্প্রিং সকাপ ভেঙে ট্রেন বিকল হওয়ার আড়াই ঘন্টা পর ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে। মঙ্গলবার সকাল আনুমানিক পৌনে ১০টায় উপজেলার বড়বড়িয়া বিজয়কান্দি এলাকায় ট্রেনটির পেছনের বগির স্প্রিং সকাপ ভেঙে যায়।
এতে ট্রেনটির যান্ত্রিকক্রটির কারণে প্রায় আড়াই ঘন্টা বন্ধ ছিল উওরবঙ্গের সাথে ঢাকা, খুলনা ও রাজশাহী  রেল যোগাযোগ। এরপর দুপুর ১২ টা ২০ মিনিটে সকল ট্রেন চলাচল স্বাভাবিক হয়।
জানা গেছে, চিলাহাটি থেকে ছেড়ে আসা রাজশাহীগামী বরেন্দ্র এক্সপ্রেস ট্রেনটি মঙ্গলবার সকাল পৌনে ১০টার দিকে রাণীনগর স্ট্রেশন ছেড়ে আত্রাইয়ের দিকে যাচ্ছিল। এ সময় রাণীনগরের বড়বড়িয়া বিজয়কান্দি এলাকায় পৌঁছালে ট্রেনটির পেছনের একটি বগির স্প্রিং সকাপ ভেঙে যায়। এতে ট্রেনটি মাঝ পথেই দাঁড়িয়ে যায়।
প্রায় দেড় ঘন্টা পড় সমস্যা জনিত বগিটিকে রেখেই বরেন্দ্র এক্সপ্রেস রাজশাহীর উদ্দেশ্য ছেড়ে যায়। আর ওই ট্রেনের ‘ক’ বগি উদ্ধারের জন্য সান্তাহার থেকে বিকল্প ইঞ্চিন নিয়ে যাওয়া হয়। এতে এই রুটে চলাচলকারী সকল ট্রেন যোগাযোগ বন্ধ হয়ে পড়ে। এরপর দুপুর ১২ টা ২০ মিনিটে বিকল বগিটি উদ্ধার করে রাণীনগর স্টেশনে নিয়ে এসে রাখা হয়। এরপর এই রুটে চলাচলকারী সকল ট্রেন চলাচল স্বাভাবিক হয়।
রাণীনগর স্টেশন মাস্টার মো. মানিক বলেন, বরেন্দ্র এক্সপ্রেস ট্রেনের ‘ক’ নং বগির নিচে স্প্রিং সকাপ ভেঙ্গে যাওয়ায় ট্রেন চলাচল বন্ধ হয়ে গেয়েছিল। বিকল বগিটি উদ্ধার করে রাণীনগর স্টেশনে নিয়ে আসা হয়েছে। এরপর দুপুর ১২ টা ২০ মিনিটে সকল ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে।


আরো খবর